1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় স্কুল ছাত্রীকে গরম খুনতির ছ্যাঁকা দেয়ার অভিযোগ সৎ মায়ের বিরুদ্ধে সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার নেছারাবাদে জমি দখল ও হয়রানির অভিযোগ, প্রতিকার চেয়ে বিধবার আকুতি কাউখালীতে পুলিশের মাদক ও সন্ত্রাস বিরোধী মহড়া পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে পিরোজপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত কাউখালীর সন্ধ্যা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার কাজের ভার্চুয়ালি উদ্বোধন করেন, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী নেছারাবাদে সপ্তম শ্রেণীতে পড়ুয়া ছাত্রী অন্তঃসত্ত্বা; বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ গজারিয়া ৫ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে যুবককে আটক

মেঘনায় বাইক দুর্ঘটনায় সাংবাদিক ইব্রাহীম গুরুতর আহত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লার মেঘনা উপজেলার দৈনিক ভোরের কাগজ, দৈনিক স্বদেশ প্রতিদিন ও আমাদের কুমিল্লা’র প্রতিনিধি মো. ইব্রাহীম খলিল মোল্লা বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন উপজেলার হরিপুর গ্রামে সংবাদ সংগ্রহের কাজে বের হলে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, সাংবাদিক ইব্রাহীম খলিল মোল্লা একটি মোটরসাইকেল চালাচ্ছিলেন। তার সঙ্গে পিছনে আরেকজন আরোহী ছিলেন। হরিপুর গ্রামে একটি বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় এক যুবতী হঠাৎ ঘর থেকে বেরিয়ে দৌড়ে রাস্তার ওপর চলে আসে। তাকে বাঁচাতে গিয়ে ইব্রাহীম খলিল হাইড্রোলিক ব্রেক চাপ দেন। এতে তার নিয়ন্ত্রণ হারিয়ে পাকা রাস্তায় পড়ে যান এবং গুরুতর আঘাত পান।
দুর্ঘটনায় ইব্রাহীম খলিলের বাম হাতের কনুই ছুটে যায় এবং বাম পায়ে স্বাভাবিক ব্যথা পায়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সোনারগাঁওয়ের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে ঢাকার একটি হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে সাইনবোর্ডের আরেকটি বেসরকারি হাসপাতালে তার হাত যথাস্থানে বসিয়ে প্লাস্টার করে তাকে বাড়িতে পাঠিয়ে দেন।চিকিৎসক জানিয়েছেন, এক সপ্তাহ পর তার হাতে একটি এক্স-রে করা হবে। এক্স-রে রিপোর্ট ভালো এলে তিনি বিপদমুক্ত থাকবেন। তবে রিপোর্টে কোনো জটিলতা ধরা পড়লে এমআরআই করিয়ে পরবর্তী চিকিৎসা নিতে হবে। আর বাম পা আপাতত বিপদমুক্ত।সাংবাদিক ইব্রাহীম খলিলের এমন দুর্ঘটনায় সহকর্মীরা এবং এলাকাবাসী উদ্বেগ প্রকাশ করেছেন। তার দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓