1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গজারিয়া বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা

  • প্রকাশিত: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

মুন্সীগঞ্জ গজারিয়া উপজেলা আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে গজারিয়া বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নে উক্ত বিদ্যালয়ের খেলার মাঠে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও বাংলাদেশ সুপ্রীম  কোর্ট আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এফ এম আবদুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আ.ক.ম মোজাম্মেল হক।প্রধান অতিথির বক্তব্যে তিনি ৫ম শ্রেণীর বিদায়ী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা লাভ করে প্রকৃত মানুষ হিসাবে নিজেকে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করে আগামীতে দেশ ও দশের জন্য স্ব স্ব কর্মজীবন থেকে ভূমিকা রাখতে আর্শীবাদ প্রার্থনা করেন।অনুষ্ঠান শুরুতে বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা ফুলের তোড়া দিয়ে অতিথিদের বরণ করে নেন।উপজেলার বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য মোহাম্মদ শরীফ হোসেনের সঞ্চালনায় উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান, বালুয়াকান্দি ডা. আব্দুল গফফার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম সেলিম, সাবেক ব্যাংক কর্মকর্তা হারুন অর রশিদ প্রমুখ।এছাড়া, প্রধান শিক্ষক রওশন আরা, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সহ সভাপতি সাংবাদিক আমিরুল ইসলাম নয়ন সহ বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন। পরিশেষে ক্লাসে শতভাগ উপস্থিতি শিক্ষার্থী, মেধাবী তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓