1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মুন্সীগঞ্জে শিক্ষার্থীদের নতুন বই বিতরণ উদ্বোধন

  • প্রকাশিত: বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবাদক :

মুন্সীগঞ্জে বছরের প্রথম দিন বই বিতরণ শুরু হয়েছে। সকাল থেকে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ শুরু হয়। ইতোমধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণির পাঠ্যবই সব শিক্ষাপ্রতিষ্ঠানে দেওয়া হলেও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা নতুন বই পাচ্ছে না। বছরের শুরুতে বই হাতে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা।বুধবার মুন্সীগঞ্জ পৌরসভার মাঠপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত।জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্ল্যাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান।মুন্সীগঞ্জ সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমাজের সভাপতি মোহাম্মদ আজহার হোসেনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মুনতাসির মাহফুজ, সদর উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল মোমিন মিঞা, মাঠপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া বেগম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓