1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মুন্সীগঞ্জে সেতু থেকে লাফিয়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জ সদরের মুক্তারপুর সেতু থেকে লাফ দিয়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। উপর থেকে লাফিয়ে নিচে সড়কে পড়ার পরও ওই যুবক বেশ কিছুক্ষণ বেঁচে ছিলেন। কিন্তু তাকে উদ্ধার করে হাসপাতালে নিতে উদ্যোগী দেখা যায়নি ঘটনাস্থলে থাকা কাউকে।উল্টো প্রাণ থাকা যুবককে ছটফট করতে দেখা গেছে ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে। সেখানে দেখা যায়, বেশ কয়েকজন ব্যক্তি ওই যুবককে ঘিরে মৃত্যু যন্ত্রণার দৃশ্য মোবাইলে ধারণ করছেন।প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল ১০ টার দিকে বাংলাদেশ- চীন মৈত্রী সেতুর (মুক্তারপুর সেতু) মুন্সীগঞ্জ অংশের ধলেশ্বরী নদীতীরে মুক্তারপুর-রিকাবীবাজার সড়কের উপর এক যুবককে পায়ের জুতা খুলে সেতু থেকে লাফিয়ে পড়তে দেখা যায়। নিচে পড়ার কিছুক্ষণ পরেই মৃত্যু হয় তার।স্থানীয় কয়েকজন অভিযোগ করে জানান, ঘটনার সাথে সাথে জাতীয় হেল্পলাইন নাম্বার ৯৯৯-এ কল করলেও মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের কাছে সে খবর পৌঁছায় দুই ঘন্টা পর দুপুর ১২ টায়। অথচ ঘটনাস্থল থেকে থানার দুরত্ব মাত্র ৩ কিলোমিটার।এরপর থানা পুলিশ না আসায় দুপুর ১২টার দিকে মরদেহটি সড়ক থেকে স্থানীয়রা তুলে নিয়ে ভ্যানে করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়।মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, ‘৯৯৯ থেকে তথ্য পেয়ে দুপুর ১২টার দিকে আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয় একজন সাংবাদিক জানান মরদেহ উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।ওসি বলেন, ‘মৃত ওই যুবক মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তার পরিচয় শনাক্তের পাশাপাশি প্রকৃত ঘটনা উদঘাটনের চেষ্টা চলছে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓