1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মুন্সীগঞ্জে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে রহমতগঞ্জ এমএফএসকে ৩-১ গোলে পরাজিত

  • প্রকাশিত: শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ২৩২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জ ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব বাংলাদেশ প্রিমিয়ার লিগে নিজেদের দুর্দান্ত ফর্ম অব্যাহত রেখেছে।শুক্রবার (১০ জানুয়ারি) মুন্সিগঞ্জে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে রহমতগঞ্জ এমএফএসকে ৩-১ গোলে পরাজিত করে পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে সাদা-কালোরা।এই জয়ের ফলে ৭ ম্যাচে ৭ জয়ে ২১ পয়েন্ট নিয়ে মোহামেডান এখন দ্বিতীয় স্থানে থাকা রহমতগঞ্জ থেকে ৬ পয়েন্টে এগিয়ে।ফেডারেশন কাপে রহমতগঞ্জের কাছে হারের পর মনোবল কিছুটা নড়বড়ে হয়ে পড়েছিল মোহামেডানের। কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগে পুরোপুরি ভিন্ন চেহারার এক দলকে দেখা গেছে। আজকের ম্যাচে প্রথমার্ধে সমান তালে লড়াই করলেও মোহামেডানের আক্রমণ ভাগ রহমতগঞ্জের রক্ষণে চাপ তৈরি করতে সক্ষম হয়।ম্যাচের ৪৫ মিনিটে তরুণ ফরোয়ার্ড রাজু আহমেদ জিশানের গোলের মাধ্যমে মোহামেডান এগিয়ে যায়। যদিও এই গোল নিয়ে রহমতগঞ্জের আপত্তি ছিল, রেফারি অফসাইডের অভিযোগ আমলে নেননি। প্রথমার্ধের শেষ মুহূর্তে রহমতগঞ্জ পেনাল্টি পেলেও মোহামেডানের গোলকিপার সুজন হোসেন নাবিব নেওয়াজ জীবনের নেয়া শট রক্ষা করে দলকে এগিয়ে রাখেন।দ্বিতীয়ার্ধে মোহামেডানের আক্রমণ আরও তীব্র হয়। ৬৪ মিনিটে বদলি খেলোয়াড় আরিফ হোসেনের ক্রস থেকে সোলেমান দিয়াবাতে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। এরপর ৬৮ মিনিটে ইমানুয়েল সানডে তৃতীয় গোলটি করে ম্যাচের ফলাফল কার্যত নিশ্চিত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓