1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা মরহুম গোলজার হোসেন কানু প্রামানিক স্মৃতি গাদন টুর্নামেন্ট প্রকাশিত সংবাদের প্রতিবাদে কাউখালীতে কেন্দ্রীয় শ্রীগুরু সংঘ আশ্রমের সংবাদ সম্মেলন শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের বাৎসরিক উৎসবের সার্বিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা কমিটি গঠন শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিল্লাল হোসেন কাউখালীতে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কাউখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ মঠবাড়িয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন বিশিষ্ট সমাজসেবক রাজু আহমেদ রাজা পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী

অপহরণের ৫ দিন পর ইন্দুরকানির মাদ্রাসা ছাত্রী উদ্ধার

  • প্রকাশিত: রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ২৭৮ বার পড়া হয়েছে

ইন্দুরকানি(পিরোজপুর) প্রতিনিধিঃ

পিরোজপুরের ইন্দুরকানীতে অপহরণের ৫ দিন পর তামান্না আক্তার (১১) নামে এক মাদ্রাসার ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১০ জানুয়ারি) রাতে গোপালগঞ্জ থেকে অপহরণকারী রিদয়ের খাল বাড়ি থেকে ওই মাদ্রাসার ছাত্রীকে উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ইন্দুরকানী থানা পুলিশ। উদ্ধারকৃত মাদ্রাসা ছাত্রী উপজেলা ঘোষেরহাট বি.জি.এস মহিলা দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী। সে দক্ষিণ ভবানীপুর গ্রামের ইসাহাক তালুকদারের মেয়ে।ছাত্রীর মা হাজেরা বেগম জানায়, গত সোমবার (৭ই জানুয়ারি) সকালে মাদ্রাসায় যাওয়ায় পথে একই এলাকার দুলাল গাজীর ছেলে রিদয় গাজী (২৬) ও তার বন্ধু তামান্না আক্তারকে রাস্তা থেকে অপহরণ করে নিয়ে যায়। এরপর থেকে তামান্নার খোঁজ পাওয়া যায়নি। শুক্রবার রাতে গোপালগঞ্জের রিদয়ের খালা বাড়ি থেকে পুলিশের সহায়তা তামান্নাকে উদ্ধার করা হয়।ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন বলেন, মাদ্রাসার ছাত্রীকে উদ্ধার করা হয়েছে এবং তার মায়ের কাছে দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓