1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ে তিন দিন ব্যাপী তারুণ্যের মেলা উদ্বোধন

  • প্রকাশিত: সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ৩৯৫ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধিঃ

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’’ এই শ্লোগানকে সামনে রেখে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার উত্তর পশ্চিম সোহাগদল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে তিন দিন ব্যাপী তারুণ্যের মেলার আয়োজন করা হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) সকালে স্কুলের প্রধান শিক্ষক ও মেলা উদযাপন কমিটির সভাপতি গ্রীন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মেলার উদ্বোধন করেন সরকারি স্বরুপকাঠি কলেজের উপাধ্যক্ষ মোঃ হায়দার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি স্বরূপকাঠি কলেজের প্রভাষক অনিমেষ বসু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন।
এসময় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ বিল্লাল হোসেন, সিনিয়র শিক্ষক মোঃ আনিসুর রহমান,
সিনিয়র শিক্ষক মোঃ রুহুল আমিন সহ অন্যান্য শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।

মেলায় ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা তাদের হাতে বানানো বিভিন্ন পিঠাপুলি, নানা ধরনের খাবার, বইয়ের দোকান, বিভিন্ন ফুলের ও তাদের হাতের কাজের বিভিন্ন উপকরন দিয়ে পসরা সাজায়।এছাড়াও তারুণ্যের উৎসব উপলক্ষে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহন করে উত্তর পশ্চিম সোহাগদল মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓