1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে নানা আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন কাউখালীতে ২টি গাঁজা গাছসহ যুবক আটক ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান

কুষ্টিয়ার ভেড়ামারার মোকারিমপুরে স্বেচ্ছাসেবকদলের আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে

নাসিম উদ্দীন স্টাফ রিপোর্টার:

আজ ১২ ই জানুয়ারী বৃহস্পতিবার কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের মুন্সির গেটে মোকারিমপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।মোকারিমপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলাল উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল মান্নানের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথী হিসেবে উপস্হিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপি’র আহবায়ক সদস্য ও সদ্য ঘোষিত ভেড়ামারা উপজেলা বিএনপি’র সদস্য সচিব, উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তরুণ বিএনপি নেতা শাহাজান আলী।অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনিরুজ্জামান জুয়েল ও সদস্য সচিব এসএম আল হুসাইন সোহাগ।অনুষ্ঠানে বিশেষ অতিথী হিসেবে উপস্হিত ছিলেন বিভাগীয় সমন্বয়ক জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী দল পাকশী ও উপজেলা আহবায়ক কমিটির সদস্য মঞ্জুরুল আলম দুলাল,মোকারিমপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বজলুর রহমান,মোকারিমপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সাবেক সদস্য দেলোয়ার হোসেন দুলু ও আজাদ সাকাতন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল হাই মাষ্টার প্রমুখ।অনুষ্ঠানে প্রধান অতিথী শাহাজান আলী তার বক্তব্যে বলেন বিএনপি প্রতিশোধ ও প্রতিহিংসায় বিশ্বাস করেনা।বিএনপি সহনশীলতায় বিশ্বাস করে। যেকারণে আওয়ামীলীগের দীর্ঘ দমন পীড়নের পরও এ অঞ্চলে বৈরী সংগঠনের একটি পরিবারকেও বাড়ী ছাড়তে হয়নি।তিনি আরও বলেন,আগামীদিনে দেশনায়ক তারেক রহমানের যোগ্য নেতৃত্বে বিএনপি সগৌরবে প্রতিষ্ঠিত হবে এবং দেশনেত্রী খালেদা জিয়া প্রধানমন্ত্রী হবে।টুডে অর টুমোরো ভোট হবেই। আর সে ভোটে আপনারা ধানের শীষে সর্বাত্মকভাবে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করবেন এটা আমার দৃঢ় বিশ্বাস। তিনি বিশৃঙ্খলা পরিহার করে সকলকে দেশ গঠনে এগিয়ে আসার জন্য আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓