1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

অজ্ঞান পার্টির খপ্পরে পড়া নাজিরপুর ভূমি অফিসের জারীকারকের মৃত্যু

  • প্রকাশিত: শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ২৫৮ বার পড়া হয়েছে

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে নাজিরপুর উপজেলা ভূমি অফিসের জারীকারক মো. আব্দুল জব্বার (৪৬) নামের এক কর্মচারীর মৃত্যু হয়েছে। তিনি জেলার কাউখালী উপজেলার চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের সুবিদপুর গ্রামের সাদেক হাওলাদারের পুত্র।শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের পরিবার ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, নিহত আব্দুল জব্বার গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) বিকেলে নাজিরপুর অফিসের কাজ শেষে কাউখালীতে যাওয়ার পথে গাড়িতে বসেই অসুস্থ হয়ে পড়েন। পরে পিরোজপুর সিও অফিস থেকে পরিচিত এক অটোচালক তাকে কাউখালীর বাসায় নিয়ে আসেন। বাসায় আসার পরে তিনি অচেতন হয়ে পড়েন। পরে পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৭ জানুয়ারী) রাতে তার মৃত্যু হয়। নিহতের ভাই কাউখালী উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড হায়দার আলী জানান, তার ভাই নাজিরপুর থেকে বৃহস্পতিবার অফিস শেষে গন পরিবহনে পিরোজপুর আসছিলেন। পথিমধ্যে গাড়িতে বসে তাকে চেতনা নাশক কোন কিছু খাওয়ানো হতে পারে বলে ধারনা করা হচ্ছে।নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ বলেন, বৃহস্পতিবার তিনি অফিস শেষে বাড়ি ফেরার পথে হয়তো কোন ধরনের পয়জিনিং এ অসুস্থ হয়ে পড়েছেন। পরে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তার মৃত্যু হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓