1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান ফুলপুরে জমির বিরোধে বৃদ্ধ হত্যা প্রধান আসামি গ্রেফতার যেভাবে ধরা পড়লেন জিয়াউর রহমান হত্যার দণ্ডপ্রাপ্ত আসামি মোজাফফর

ঝালকাঠিতে আলোকিত যুব ক্লাব ও পাঠাগার’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠিতে আলোকিত যুব ক্লাব ও পাঠাগার এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে সদরের পূর্ব চাঁদকাঠী এলাকার পূবালী সড়কে শাহজাহান ম্যানশনে সংগঠনের নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। আলোকিত যুব ক্লাব ও পাঠাগার এর প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ এমরান হোসেন আদনান এর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন সহ সভাপতি হাফেজ সৈয়দ বাইজিদ হোসাইন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি মোঃ আজমির হোসেন তালুকদার।অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝালকাঠি মিডিয়া ফোরামের সভাপতি মোঃ মনির হোসেন, আলোকিত সামাজিক ও স্বেচ্ছাসেবী সংস্থার সহ সভাপতি সাংবাদিক মোঃ সাইদুল ইসলাম। বক্তব্য রাখেন আলোকিত যুব ক্লাব ও পাঠাগার এর সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান মুরাদ, সদস্য বায়েজীদ, সাপ্তাহিক আলোকিত বিশ্বময় পত্রিকার রাজাপুর উপজেলা প্রতিনিধি নয়ন তালুকদার। এসময় উপস্থিত ছিলেন, প্রচার সম্পাদক মোঃ রুবেল হাওলাদার, ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক কে এম ইসলাম, নির্বাহী সদস্য মোঃ শাকিল মাহমুদ মুন্না সহ সদস্যরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদস্য মোঃ বদিউন নবী পলাশ। আলোচনা সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓