1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পিরোজপুর হাসপাতাল ক্যাম্পাস থেকে শতাধিক কার্টুন ঔষধ ও এমএসআর পণ্য জব্দ

  • প্রকাশিত: রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১৫ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুর জেলা হাসপাতাল ক্যাম্পাস থেকে শতাধিক কার্টুন ভর্তি ২২ প্রকারের ঔষধ ও এমএসআর পণ্য জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়।রোববার (২ ফেব্রুয়ারী) দুপুরে হাসপাতাল ক্যাম্পাসে ট্রাক থেকে ঔষধগুলো নামানোর সময় জব্দ করা হয়। পিরোজপুর জেলা হাসপাতালের জন্য ২০২৩-২৪ অর্থবছরে ক্রয়কৃত ঔষধগুলো শুধুমাত্র কাগজে কলমে বুঝে নিয়ে ঠিকাদারী প্রতিষ্ঠানকে প্রায় ২ কোটি টাকা পরিশোধ করা হয়েছিল। এরপর গত ২৭ জানুয়ারি পিরোজপুর জেলা হাসপাতালে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পায় দুদক। এরপর ঠিকাদারি প্রতিষ্ঠানের সহায়তায় হাসপাতাল কর্তৃপক্ষ রোববার ঔষধ ও এমএসআর পণ্যগুলো স্টোররুমে নেওয়ার চেষ্টা করে। তখন খবর পেয়ে দুদক ঔষধ ও এমএসআর পণ্যগুলো জব্দ করে। দুদক এর পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আমিনুল ইসলাম জানান, পিরোজপুর জেলা হাসপাতালে ঔষধ ও এমএসআর পণ্য সরবরাহের জন্য সামসুল আরেফিন নামে এক ঠিকাদারের মালিকানাধীন সাউথ বাংলা কর্পোরেশনকে কার্যাদেশ দেওয়া হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান হাসপাতালে প্রায় ২ কোটি টাকার কোন পণ্য সরবরাহ না করলেও, কাগজে সেগুলোকে সরবরাহ করা হয়েছে দেখিয়ে ঠিকাদারকে পুরো বিল পরিশোধ করা হয়। দুদক হাসপাতালটিতে গত ২৭ জানুয়ারি অভিযান চালিয়ে এর সত্যতা পাওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ রোববার কিছু ঔষধ ও এমএসআর পণ্য স্টোররুমে ঢুকানোর চেষ্টা করে। বিষয়টি তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান তিনি।এছাড়া ঔষধগুলো জব্দ করে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে রাখা হয়েছে বলে জানান এ দুদক কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓