1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে ইয়াবাসহ মাদক কারবারি ও ৫ সহযোগী গ্রেপ্তার পিরোজপুর পালপাড়া প্রাথমিক বিদ্যালয়ে ফল উৎসব কাউখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকটে ব্যাহত পাঠদান, শিক্ষকের দাবিতে মানববন্ধন তেজদাসকাঠী কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত কাউখালীতে চাঁদাবাজি মামলায় নিষিদ্ধ সংগঠন যুবলীগ নেতা গ্রেপ্তার সত্তার হেলেন প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন আজম খান মঠবাড়িয়ায় স্কুল ছাত্রীকে গরম খুনতির ছ্যাঁকা দেয়ার অভিযোগ সৎ মায়ের বিরুদ্ধে সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার নেছারাবাদে জমি দখল ও হয়রানির অভিযোগ, প্রতিকার চেয়ে বিধবার আকুতি কাউখালীতে পুলিশের মাদক ও সন্ত্রাস বিরোধী মহড়া

কুয়াকাটায় সাংবাদিকের উপর হামলার বিচারের দাবিতে মানববন্ধন

  • প্রকাশিত: শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে

আল মামুন গলাচিপা(পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর গলাচিপায় বাংলাভিশন টিভির কুয়াকাটা প্রতিনিধি জহিরুল ইসলাম মিরনের উপর হামলার বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। সাংবাদিক জহিরুল ইসলাম মিরনের উপর হামলাকারীদেরকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আইনের আওতায় আনতে হবে।দুর্বৃত্তদের আইনের আওতায় আনা না হলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচির ঘোষণা করা হবে বলে হুশিয়ারি দিয়েছেন বক্তারা। ৭ ফেব্রুয়ারি শুক্রবার বেলা ১১ টার দিকে গলাচিপায় কর্মরত সকল সাংবাদিকদের উদ্দ্যোগে উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর সামনে সাংবাদিকের উপস্থিতিতে তীব্র নিন্দা, প্রতিবাদ, মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির করা হয়েছে।মানববন্ধনে উপস্থিত ছিলেন, গলাচিপা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ও এশিয়ান টেলিভিশনের জেলা দক্ষিণ প্রতিনিধি মো. জসিম উদ্দিন আহম্মেদ, গলাচিপা প্রেসক্লাব সভাপতি ও দৈনিক ইত্তেফাক পত্রিকারি উপজেলা প্রতিনিধি সমিত কুমার দত্ত, সাধারণ সম্পাদক মোহনা টেলিভিশন প্রতিনিধি মো. সোহাগ রহমান, নয়াদিগন্ত উপজেলা প্রতিনিধি মো. হারুন অর রশিদ, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার উপজেলা প্রতিনিধি সাজ্জাদ আহমেদ মাসুদ, উপজেলা প্রেসক্লাব সভাপতি ও স্বাধীনমত পত্রিকার প্রতিনিধি মো. হাফিজউল্লাহ। এছাড়া আরও উপস্থিত ছিলেন, গলাচিপা টেলিভিশন সাংবাদিক ফোরমের সাধারণ সম্পাদক মো. আহসান উদ্দিন জিকো, শিশির রঞ্জন হাওলাদার, মো. ইমন মিয়া, পলাশ হাওলাদার, মো. উজ্জল মিয়া, আল মামুন, রিয়াদ, মাসুদ, গোলাম মাহমুদ স্বপন, মোঃ নেছার উদ্দিন, মোঃ সুমন, মাজহারুল ইসলাম মলি সহ উপজেলার কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓