1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ভাণ্ডারিয়ায় গাঁজা ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মতলব উত্তরে মুরগির খামারে ঝোপ থেকে ২ দেশীয় শর্টগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার গজারিয়ায় ধর্ষণে দুই মাসের অন্তঃসত্ত্বা কিশোরী, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালী মহল বিশেষ প্রণোদনা’ পাচ্ছেন গোলাম আযমের ছেলে আযমী পিরোজপুর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের শিরাবরণ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত মঠবাড়িয়ার আলোচিত বই কান্ডে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা কাউখালীতে গাঁজা গাছসহ যুবক আটক গলাচিপার জাতীয় পর্যায়ে বিজয়ী ৩ শিক্ষার্থী ও ২ শিক্ষককে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান এনবিআরের নতুন চেয়ারম্যান হলেন ঝালকাঠির আহসান হাবীব গজারিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তুপ থেকে নবজাতক উদ্ধার

কাউখালীতে ৫ দিনব্যাপি ৬ষ্ঠ কাব স্কাউট ক্যাম্পুরী উদ্বোধন

  • প্রকাশিত: সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৩৯ বার পড়া হয়েছে

মাহবুবা নাজমিন কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালীতে ৫ দিনব্যাপি ৬ষ্ঠ কাব স্কাউট ক্যাম্পুরী ও তারুণ্যের উৎসব উদ্বোধন হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারী) বিকেলে সরকারি কাউখালী গান্ডতা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে কাব ক্যাম্পুরী উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটসের সভাপতি স্বজল মোল্লা। কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা স্কাউটের কমিশনার সুব্রত রায়ের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা বলেন, স্কাউটিংয়ের কার্যক্রম সারা পৃথিবীতে বিস্তার লাভ করেছে। মানবতা ও সেবার ব্রত নিয়ে স্কাউটরা প্রাকৃতিক দুর্যোগ কিংবা অসহায় মানুষের আর্তনাদ লাঘব করতে হাত বাড়িয়ে ছুটে চলছে। এই স্কাউট কাব ক্যাম্পুরী সমাবেশে অংশ নেয়া শিক্ষার্থীরা এখান থেকে শিক্ষা নিয়ে দেশ গড়ার কাজে নিজেরদের নিয়োজিত করবেন।

এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবর তালুকদার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মুনিবুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা নজরুল ইসলাম, উপজেলা উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ। কাব ক্যাম্পুরী ও তারুণ্যের উৎসবে উপজেলার ৩৫ টি প্রাথমিক বিদ্যালয়ের ২১০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓