1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে নানা আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন কাউখালীতে ২টি গাঁজা গাছসহ যুবক আটক ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান

অপহরণের দুই ঘন্টা পর শিশু শিক্ষার্থী উদ্ধার, আটক ১

  • প্রকাশিত: বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

অপহরণের দুই ঘণ্টা পর গাজীপুর থেকে অপহৃত এক মাদ্রাসা শিক্ষার্থীকে উদ্ধার ও অপহরণকারীকে আটক করছে পুলিশ। মঙ্গলবার বিকেলে সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের কালনী চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে শিশুকে উদ্ধার করা হয়।আটককৃত অপহরণকারী হলো- গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের বলদা এলাকার রুহুল আমিনের ছেলে নাঈম হোসেন (১৮)। অপহৃত শিশু শ্রেষ্ঠ হোসেন আরব (৮) একই উপজেলার মারতা এলাকার ও হাবিব জেনারেল হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান হাবিবুর রহমানের ছোট ছেলে।পুলিশ জানায়, গাজীপুর মহানগরীর উত্তর ছায়াবিথী এলাকার মারকাযুল কুরআন ওয়াস সুন্নাহ মাদরাসার সামনে থেকে বিকাল তিনটার দিকে অপরনকারীরা শিশু শিক্ষার্থী মোঃ শ্রেষ্ঠ হোসেন আরব’কে অপহরণ করে নিয়ে যায়। পরে এ ঘটনা পুলিশকে জানালে তথ্য প্রযুক্তির সহায়তায় বিকাল দুই ঘন্টার মধ্যে অভিযান চালিয়ে শিশুকে উদ্ধার ও অপহরণকারীকে আটক করা হয়।এ বিষয়ে সাব-ইন্সপেক্টর ইয়াসিন আরাফাত জানান, জিএমপি সদর থানা জোনের সহকারী কমিশনার মো: দিন-ই-আলমের দিকনির্দেশনা আমি ও এএসআই আব্দুর রশিদসহ সঙ্গীয় ফোর্স বিকাল তিনটায় অপহৃত শিশু দুই ঘন্টা অভিযান চালিয়ে পাঁচটার মধ্যে উদ্ধার ও একজন অপহরণকারীকে আটক করা হয়েছে। আরো অধিকতর তদন্তের জন্য জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓