1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ীতে বাসে আগুন ঘুমন্ত অবস্থায় পুড়ে মারা গেলো হেলপার

  • প্রকাশিত: বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবাদক :

মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ী উপজেলার বালিঁগাওঁ বাজার ব্রীজের উপরে পাকিং করা গাংচিল পরিবহনের যাত্রীবাহী বাসে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে গাড়ির ভিতরে ঘুমন্ত অবস্থায় হেলপারের পুড়ে মৃতূ হয়েছে। নিহত হেলপার সাহাবির মিয়া (১৪)।সে লৌহজং উপজেলার পালগাওঁ পাঠানবাড়ির সোহেল মিয়ার ছেলে। স্থাণীয়রা বলেন রাত আড়াইটার দিকে হঠাৎ করে বাসে আগুন দেখতে পায় তারা।ফায়ার সার্ভিস জানান, বুধবার (১২ ফেব্রুয়ারী) ভোড় রাত আড়াইটার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রন করি। এ সময় নিহতের মরদেহ উদ্ধার করে টঙ্গিবাড়ী থানা পুলিশে হস্তান্তর করেছি। তবে কিভাবে আগুনের সুত্রপাত হলো তার কারন এখনো জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিস।নিহতের মা মুন্নী বেগম বলেন, আমার স্বামী নেশাপাানি করে। আমার ও আমার সন্তানদের কোন খোজঁ খবর নেয়না। আগে আমার ছেলেটাকে বোরকার কাজে দিয়েছিলাম। এখোন দু-বছর যাবৎ গাড়ির কাজ করে। আগে অন্য যায়গায় কাজ করতো এক বছর আগে এখানে গাড়িতে কাজ করছে। রাতে ও গাড়িতেই ঘুমাতো । মাঝে মধ্যে বাড়িতে আসতে ওই আমাদের আয় করে খাওয়াতো বলে কান্নায় ভেঙ্গে পরেন তিনি।নিহতের নানা মুজিবুর পাঠান বলেন, আমার নাতিটা আয় করে সংসার চালাতো। মেয়ে জামাই কোন খোজঁ খবর নেয়না। ওর ছোট একটা বোন আছে পঞ্চম শ্রেনীতে পরে। সংসারের সমস্ত ব্যায় ওই দিতো। ৩ দিন আগে বাড়ি হতে বের হয় সাহাবির। সারদিন গাড়িতে হেলপারের কাজ করে রাতে গাড়িতেই ঘুমাতো। আগুনে পুড়ে মারা যাওয়ার পরে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। এখোন টঙ্গিবাড়ী থানায় আছি।এ ব্যাপারে টঙ্গীবাড়ী থানা ওসি মহিদুর রহমান বলেন, নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓