1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এনবিআরের নতুন চেয়ারম্যান হলেন ঝালকাঠির আহসান হাবীব গজারিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তুপ থেকে নবজাতক উদ্ধার ফুলপুরে ইয়াবা সহ  মাদক কারবারি গ্রেপ্তার ২ গজারিয়ায় শিক্ষার্থী হিমেলকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তারের দাবি নবায়নযোগ্য শক্তিনির্ভর আদর্শ নগর প্রকল্প উপস্থাপন করে জাতীয় পর্যায়ে সেরা ১০-এ গলাচিপার এনজেড আলিম মাদ্রাসার শিক্ষার্থীরা  মঠবাড়িয়ায় পুরনো বই বিক্রির টাকা সরকারি ফান্ডে জমা দিলেন প্রধান শিক্ষক সাবেক স্বামীকে বয়ফ্রেন্ডের মাধ্যমে জিম্মি করে ৪ লাখ টাকা দাবি, মুন্সীগঞ্জের তরুণীসহ গ্রেপ্তার ৫ রাজাপুরে যুবককে কুপিয়ে জখম ! টাকা ছিনতাই ফুলপুরে গরীব অসহায় মানুষের মধ্যে ডেউটিন, হুইল চেয়ার ও নগদ অর্থ বিতরণ  কাউখালীতে মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের ৩ মাসের কারাদণ্ড

মঠবাড়িয়ার কৃতি সন্তান ইউসুফ আলী ব্যারিস্টার ডিগ্রী অর্জন করায় সংবর্ধনা

  • প্রকাশিত: শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০০ বার পড়া হয়েছে

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুরের মঠবাড়িয়ার কৃতি সন্তান মোঃ ইউসুফ আলী লন্ডনের সিটি ইউনিভার্সিটি থেকে ব্যারিস্টার ডিগ্রী অর্জন করায় তাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সূর্যমনি হাসানিয়া দাখিল মাদ্রাসার পক্ষ থেকে এ সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে মাদ্রাসার সুপার শাহ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন মঠবাড়িয়া থানার ওসি আবদুল্লাহ আল মামুন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর শরীফ মোঃ আঃ জলিল, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি মামুন বিল্লাহ, জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আফজাল হোসাইন, উপজেলা একাডেমিক সুপারভাইজার নজরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আঃ গনি, সাংবাদিক সমিতির সভাপতি ইসমাইল হোসেন হাওলাদার, এ্যাডভোকেট শহিদুল ইসলাম প্রমুখ৷ এছাড়া বৃহস্পতিবার সন্ধ্যায় মঠবাড়িয়া সাংবাদিক সমিতির পক্ষ থেকে এবং রাতে এ্যালামনাই-৯৫ এসোসিয়েশনের উদ্যোগেও তাকে সংবর্ধনা প্রদান করা হয়।উল্লেখ্য, ব্যারিস্টার ইউসুফ আলী মঠবাড়িয়া উপজেলার সূর্যমনি হাসানিয়া দাখিল মাদ্রাসার দাতা সদস্য মরহুম লাল মিয়া হাওলাদারের ছেলে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓