1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন সাংসদ কামরুজ্জামান রতন নিজের বাল্যবিবাহ বন্ধ করা ছাত্রীকে জেলা প্রশাসনের ‘কন্যা সাহসিকা’ স্মারক প্রদান ঝালকাঠি পৌরসভায় ৫ একর জমিতে নির্মিত হচ্ছে আধুনিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট যতদিন বেঁচে থাকবো দলের নেতাকর্মীদের পাশে থাকবো — জিবা আমিনা আল গাজী ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত   নাজিরপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টা, সংঘর্ষে নিহত-১ মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড কাল পৈতৃক নিবাস বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাউখালীতে মারকাজুল কুরআন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রাঙ্গাবালীতে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

ফিরোজ ফরাজী রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর রাঙ্গাবালীতে ইউনিয়ন পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক বিষয়ভিত্তিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১৬ ফেব্রয়ারী) সকাল ১০টায় রাঙ্গাবালী ইউনিয়নের কাছিয়া বুনিয়া প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার বাইজিদ আহম্মেদ।উক্ত প্রতিষ্ঠানের দাতা মো. মনির হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রাথমিক শিক্ষক সমিতির সভপতি রাফেজা পারবিন, সাধারণ সম্পাদক সাহিন ফরাজি, উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল বশার, রাঙ্গাবালী সদর ইউনিয়ন যুবদলের সভাপতি মাইকেল তালুকদার, কাছিয়া বুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রাসেদ মাষ্টার সহ সকল প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাগন জাতীয় সঙ্গীত পরিবেশন ও পতাকা উত্তোলন করে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয় উদ্বোধন শেষে শিক্ষার্থীদের মাঝে উপস্থিত বক্তৃতা, দৌড় প্রতিযোগিতা, দীর্ঘ লাফ, বিস্কুট দৌড়, দড়ি লাফ, পাতিল ভাঙ্গা, বল নিক্ষেপ, আবৃত্তি, নৃত্য ও চমকপ্রদ ইভেন্ট যেমন খুশি তেমন সাজো সহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে রাঙ্গাবালী ইউনিয়নর মোট ১৮ টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓