1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নাজিরপুরে জনতার হাতে ভূয়া পুলিশ আটক

  • প্রকাশিত: শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২২ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরে ভুয়া পুলিশ সন্দেহে সাইফুল ইসলাম চাঁন (২৯) নামে একজনকে আটক করেছে স্থানীয় জনতা। শুক্রবার (২১ ফেব্রæয়ারী) রাত পৌনে ১০টার দিকে জেলার নাজিরপুর উপজেলার বুইচাকাঠী এলাকা থেকে তাকে আটক করে পুলিশে হস্তান্তর করা হয়। নাজিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদ আল ফঁরিদ ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। আটক সাইফুল ইসলাম পিরোজপুর সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের পূর্ব জুজখোলা গ্রামের আব্দুস সাত্তার মোল্লার ছেলে।স্থানীয়রা জানান, আটক সাইফুল ইসলাম অনলাইনে এ্যাপাচি ফোরভি নামে একটি মোটরসাইকেল বিক্রির জন্য বিজ্ঞাপন দেন। বিজ্ঞাপন দেখে বরিশালের নতুন বাজার এলাকার প্রশান্ত দাস নামে একজন ১ লাখ ৮০ হাজার টাকায় মোটরসাইকেলটি কিনতে পিরোজপুর-নাজিরপুর-গোপালগঞ্জ সড়কের টেক্সটাইল এলাকায় আসে। সেখান থেকে তাকে নাজিরপুর উপজেলার বুইচাকাঠী এলাকায় নিয়ে যান সাইফুল। পরে সাইফুল ইসলামসহ তিনজন মিলে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে প্রসান্ত দাসের কাছ থেকে টাকা ছিনিয়ে নিতে চাইলে প্রসান্ত দাস বুঝতে পেরে চিৎকার দিলে স্থানীয়রা সাইফুলকে ধরে ফেলে পুলিশের কাছে হস্তান্তর করেন। এ সময় বাকি তিনজন পালিয়ে যান। এ বিষয়ে নাজিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদ আল ফরিদ ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ভুয়া পুলিশ সন্দেহে স্থানীয়রা সাইফুল ইসলাম নামে একজনকে আটক করে পুলিশের কাছে তুলে দিয়েছে। তার কাছ থেকে একটি পুলিশের জ্যাকেট ও একটি পিস্তলের খাপ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓