1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল

পিরোজপুরে সমৃদ্ধি কর্মসূচির ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

  • প্রকাশিত: শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরে সমৃদ্ধি কর্মসূচির আওতায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) সদর উপজেলার দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর বাস্তবায়নে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) এর সহোযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুর্গাপুর ইউনিয়নের বিদ্যালয়ের মাঠ প্রঙ্গনে অনুষ্ঠানে সমৃদ্ধি কর্মসূচির শিক্ষা সহায়তা কেন্দ্রর শিশু ও বাচ্চার, কৈশোর কার্যক্রমের কিশোর-কিশোরীরা, যুব কার্যক্রমের যুবক-যুবতী ও প্রবীবণ কার্যক্রমের জ্যেষ্ঠ প্রবীণ এরা বিভিন্ন খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠানের উদ্বোধন করেন রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর জোনাল ম্যানেজার মো. এমদাদুল হক প্রধান অতিথি থেকে উদ্ধোধন করেন। অনুষ্ঠানের রিকের এরিয়া ম্যানেজার মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়াম্যান মো. আনিছুর রহমান, রিকের আঞ্চলিক সমম্বয়কারী মো. ফারুক হোসেন, প্রবীণ কমিটির সভাপতি মো. মোস্তফা মৃধা, জাতীয় সাংবাদিক সংস্থার জেলা সভাপতি সিনিয়র সাংবাদিক হাসান মামুন, সমৃদ্ধি কর্মসূচির উপজেলা সমম্বয়কারী মো. গোলাম রাসেল, কর্মসূচি সদর উপজেলা সহকারী সমন্বয়কারী জয় কুমার ঘোষ, শাখা ব্যবস্থাপক মো. দুলাল হাওলাদার, সহকারী শিক্ষক মো. রাজিব হোসেনসহ কর্মসূচির বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা শেষে বিকেল বেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ পত্র বিতরণ করা হয়। উল্লেখ্য, এ কর্মসূচিতে সব বয়সী মানুষদের বিনোদন মুখী করতে এ ধরনের উদ্যোগ গ্রহণ করতে দেখা যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓