1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গজারিয়া অপারেশন ডেভিল হান্ট: আওয়ামীলীগের দুই নেতা গ্রেপ্তার

  • প্রকাশিত: সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা অপারেশন ‘ডেভিল হান্টের’ অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আনোয়ার আলম আজাদ। এর আগে ওই দিন উপজেলায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার হোসেন্দী ইউনিয়নের নাজিরচর গ্রামের মৃত আবিদ।আলী’র ছেলে এবং হোসেন্দী ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম। অপরজন একই উপজেলার ইমামপুর ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামের আঃ জব্বার মিয়ার ছেলে এবং ইমামপুর ইউনিয়ন ছাত্র লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্কি (২৫)।এ প্রসঙ্গে গজারিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার আলম আজাদ বলেন,আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারাদেশের ন্যায় গজারিয়া থানা আইনশৃঙ্খলা বাহিনী সোমবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগ দুই নেতাকে আটক করা হয়েছে।যাচাই বাছাইয়ের শেষ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান এই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓