1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পবিপ্রবিতে বিশ্ববিদ্যালয়ের অর্জন শীর্ষক বৈজ্ঞানিক উপস্থাপনা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০৯ বার পড়া হয়েছে

জান্নাতীন নাঈম জীবন পবিপ্রবি প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ২৩ তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের অর্জন শীর্ষক বৈজ্ঞানিক উপস্থাপনা অনুষ্ঠিত হয়।বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স কক্ষে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।রিসার্চ এন্ড ট্রেইনিং সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মামুনুর রশিদের সভাপতিত্বে ও অধ্যাপক ড. মাসুদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে ট্রেজারার অধ্যাপক মোঃ আব্দুল লতিফ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে পেপার উপস্থাপন করেন অধ্যাপক ড. মোঃ নেসার উদ্দিন এবং গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. মোঃ মামুনুর রশিদ, অধ্যাপক ড. মোঃ খোকন হোসেন, অধ্যাপক ড. মোঃ সাজেদুল হক। সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মোঃ মামুনুর রশিদ বলেন,বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সবাইকে সবজায়গা থেকে গবেষণায় এগিয়ে আসতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার অধ্যাপক  মোঃ আব্দুল লতিফ বলেন,মানুষের কল্যাণে যদি গবেষণা হয়, তাহলে গবেষণাই ইবাদত হবে।প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় গবেষণার ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে তবে গবেষণার ক্ষেত্রে আরো ভালো করার সুযোগ রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓