1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন সাংসদ কামরুজ্জামান রতন নিজের বাল্যবিবাহ বন্ধ করা ছাত্রীকে জেলা প্রশাসনের ‘কন্যা সাহসিকা’ স্মারক প্রদান ঝালকাঠি পৌরসভায় ৫ একর জমিতে নির্মিত হচ্ছে আধুনিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট যতদিন বেঁচে থাকবো দলের নেতাকর্মীদের পাশে থাকবো — জিবা আমিনা আল গাজী ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত   নাজিরপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টা, সংঘর্ষে নিহত-১ মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড কাল পৈতৃক নিবাস বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাউখালীতে মারকাজুল কুরআন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রাঙ্গাবালীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৬ বার পড়া হয়েছে

ফিরোজ ফরাজী (রাঙ্গাবালী) পটুয়াখালী প্রতিনিধি:

রাঙ্গাবালী উপজেলার কাছিয়া বুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় অত্র বিদ্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ওবায়দুল কবির (নিপু মাষ্টার) এর সভাপত্বিতে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল বাশার (বাচ্চু মাষ্টার) এর সঞ্চালনায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামি আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি (ভারপ্রাপ্ত) মোসাদ্দেক হোসেন বাচ্চু হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন, ইসলামি আন্দোলন বাংলাদেশের উপজেলা ভারপ্রাপ্ত সেক্রেটারি মোঃ শফিকুল আজম, কোডেক সপ্নের ঠিকানা প্রকল্প ব্রিজ স্কুলের সুপার ভাইজার মারিয়া আক্তার রাখি, চরমোন্তাজ সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক ও রাঙ্গাবালী উপজেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফিরোজ আলম মুন্সি, রাঙ্গাবালী নেছারিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক  মোঃ সোহেল রানা, জামায়াতে ইসলাম রাঙ্গাবালী ইউনিয়নের অর্থ সম্পাদক মোঃ বেল্লাল গাজী।অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শুধু শিক্ষার সার্টিফিকেট অর্জনই নয়, বরং জ্ঞ্যান ও গুনের সমৃদ্ধিতে নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলাই হচ্ছে শিক্ষার মূল আদর্শ। তাই নিজেকে আলোকিত ও ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে। তারা শিক্ষার্থীদের ভালো ফলাফল ও প্রতিষ্ঠানের উন্নতির লক্ষে  বিভিন্ন পরামর্শ দিয়ে বক্তব্য রাখেন।প্রদান অতিথির বক্তব্যে, মোসাদ্দেক হোসেন বাচ্চু হাওলাদার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আজকের বিদায় অনুষ্ঠান মূলত বিদায় নয়, এটা তোমাদের শিক্ষা ক্ষেত্রের একটি ধাপ অতিক্রম মাত্র। এখান থেকে তোমরা দাখিল সম্পন্য করে বিভিন্ন সনামধন্য কলেজে অধ্যায়ন করবে এবং আরো উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যানে কাজ করবে। তবেই তোমাদের শিক্ষা অর্জনের সফলতা পাবে।সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক শিক্ষার্থীদের উজ্জল ভবিষ্যত ও সফলতা কামনা করে বলেন, আমাদের মূল লক্ষ্য হচ্ছে প্রত্যেককেই আদর্শ ও সু-নাগরীক হিসেবে গড়ে তোলা। তাই আমি বিশ্বাস করি আগামীতে তোমরা সর্বোচ্চ সফতলা অর্জন করে এবং আলোকিত মানুষ হয়ে এই বিদ্যালয়ের সুনাম ও ঐতিহ্য ধরে রাখবে।অনুষ্ঠানে পরীক্ষার্থীদের মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জামায়াতে ইসলামী রাঙ্গাবালী ইউনিয়নের আমির মাওলানা মো তহসিন।অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবক সহ সকল শ্রেণির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।এবছর কাছিয়া বুনিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এস.এস.সি পরীক্ষা দিবে ৭৩ জন শিক্ষার্থী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓