1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান ফুলপুরে জমির বিরোধে বৃদ্ধ হত্যা প্রধান আসামি গ্রেফতার যেভাবে ধরা পড়লেন জিয়াউর রহমান হত্যার দণ্ডপ্রাপ্ত আসামি মোজাফফর

পিরোজপুর জেলা সিএইচসিপি এসোসিয়েশনের সভাপতি মোস্তফা তালুকদার, সম্পাদক পদে নুসরাত নির্বাচিত

  • প্রকাশিত: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯১ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:

কমিউনিটি ক্লিনিকে কর্মরত পেশাজীবীদের সংগঠন পিরোজপুর জেলা সিএইচসিপি এসোসিয়েশনের বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে (২৭ ফেব্রুয়ারি) জেলা সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে জেলা সিএইচসিপি এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো: মামুন শেখের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন জেলার সাতটি উপজেলার বিভিন্ন সিএইচসিপি নেতৃবৃন্দ। এই সময় জেলা সিএইচসিপি এসোসিয়েশনের দীর্ঘ দিনের মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।সন্ধ্যার পরে সিএইচসিপি অসীম কুমারের সভাপতিত্বে দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি-সম্পাদক পদের মধ্যে শুধু সভাপতি পদে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। সাতটি উপজেলা থেকে নির্ধারিত সভাপতি- সম্পাদকের ১৪ জন ভোটারের মধ্যে ১২ জন ভোটার গোপন ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।সভাপতি পদে দুইজন প্রার্থীর মধ্যে ইন্দুরকানী উপজেলার সিএইচসিপি মামুন শেখ চার ভোট এবং কাউখালী উপজেলার সিএইচসিপি মো: মোস্তফা তালুকদার আট ভোট পেয়ে নির্বাচিত হন।এছাড়া সম্পাদক পদে একাধিক প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নেছারাবাদ উপজেলার সিএইচিসপি নুসরাত জাহান সুমি বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন। পরবর্তী বৈঠকে সবার মতামতের ভিত্তিতে নির্বাচিত দু’ বছর মেয়াদী এ পূর্নাঙ্গ কমিটি প্রকাশ করা হবে বলে জানান সিএইচসিপি নেতৃবৃন্দ। নবনির্বাচিত নেতৃবৃন্দ সিএইচসিপিদের স্বার্থ সংরক্ষণে সবাইকে নিয়ে একসাথে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓