1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাঙ্গাবালীতে বন্য মহিষের মাংস সহ একজন আটক

  • প্রকাশিত: সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

ফিরোজ ফরাজী রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর রাঙ্গাবালীতে বন্য মহিষের মাংস ও চামড়াসহ ইসরাফিল সিকদার নামের একজনকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরআন্ডা গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক ইসরাফিল ওই গ্রামের আলী আহমেদ সিকদারের ছেলে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে চরআন্ডা সংলগ্ন সোনারচরের সংরক্ষিত বনাঞ্চল থেকে বন্য পশু পাচার করছিল একটি চক্র। কিন্তু কোন প্রমাণ না পাওয়ায় কাউকে ধরা যাচ্ছিল না। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে বন্য মহিষের মাংস এবং চামড়াসহ ইসরাফিলকে নিজ বাড়ি থেকে হাতেনাতে আটক করা হয়। এদিন সকাল থেকে তিনি ওই এলাকায় মাংস বিক্রি করছিলেন। পুলিশ জানান, সংঘবদ্ধ একটি চক্র সোনারচর অভয়ারণ্যের বন্য মহিষ পাচার করছিল বলে অভিযোগ রয়েছে। এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমারৎ হোসেন বলেন, দীর্ঘদিন একটি চক্র সোনারচর থেকে বন্য পশু পাচার করছিল। সম্প্রতি ৫-৬ বন্য মহিষ পাচার হয়েছে বলে আমাদের কাছে তথ্য আছে। পাচার চক্রের সদস্য ইসরাফিলকে মহিষের মাংস ও চামড়াসহ আটক করা হয়েছে। আটক ইসরাফিলসহ জড়িতদের বিরুদ্ধে সংরক্ষিত বনে অবৈধ অনুপ্রেবশ ও বন্য পশু চুরির অভিযোগে মামলা দায়ের করা হবে। বন বিভাগের সোনারচরের বিট কর্মকর্তা বাদী হয়ে মামলাটি করবেন। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓