1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাঙ্গাবালীতে ওএমএস ডিলার ও সহযোগী আটক

  • প্রকাশিত: বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ২০২ বার পড়া হয়েছে

ফিরোজ ফরাজী রাঙ্গাবালী (পটুয়াখালী)প্রতিনিধি:

সুলভ মূল্যের চাল বিক্রিতে অনিয়মের দায়ে পটুয়াখালীর রাঙ্গাবালীর বাহেরচর বাজারের ওএমএস (খোলা বাজারে চাল বিক্রয়) ডিলার সোহাগ রাঢ়ী ও তার সহযোগী হেলাল উদ্দিনকে আটক করেছে যৌথ বাহিনী। বুধবার দুপুরে নৌবাহিনী ও পুলিশ যৌথভাবে এ অভিযান চালায়।জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সদরের বাহেরচর বাজারে ওএমএস ডিলার সোহাগ রাঢ়ীর চাল বিক্রয় কেন্দ্রে অভিযান পরিচালনা করা হয়। নৌবাহিনীর রাঙ্গাবালী কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট মো:মোহসীন কবির মৃধার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।যৌথ বাহিনীর তথ্যমতে, খাদ্য মন্ত্রণালয়ের অধীনে থাকা বাহেরচর বাজারের এই ডিলারের মাধ্যমে প্রতি কর্মদিবসে দুই শ’ জন নিম্ন আয়ের মানুষের জন্য ৩০ টাকা কেজি দরে জনপ্রতি পাঁচ কেজি হারে এক মেট্রিকটণ চাল বরাদ্দ দেওয়া হয়। বরাদ্দ পাওয়া সিংহভাগ চাল সুবিধাভোগীদের মাঝে বিতরণ না করে বেশি দরে কালোবাজারে বিক্রি এবং যেসব সুবিধাভোগী চাল পায়-তাদেরকেও পাঁচ কেজিতে ৩৬০ গ্রাম ওজনে কম দেওয়াসহ নানা অনিয়মের সত্যতা পাওয়া যায়।অভিযানকালে কালোবাজারে বিক্রির জন্য ডিলার সোহাগ ও তার সহযোগী হেলালের বসতঘরে মুজদ করা ৮০ কেজি চাল এবং ওএমএস চালের ১০টি খালি বস্তা উদ্ধার করা হয়। এসময় তাদের আটক করা হয়।এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হাসান বলেন, চাল বিক্রিতে অনিয়ম করার দায়ে বাহেরচর বাজারের ওএমএস ডিলার সোহাগসহ দুইজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে রাঙ্গাবালী থানায় মামলা দায়ের করা হবে। সেই সঙ্গে চাল বিতরণে অনিয়মের দায়ে নিয়ম অনুযায়ী এই ডিলার বাতিল করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓