1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় পুরনো বই বিক্রির টাকা সরকারি ফান্ডে জমা দিলেন প্রধান শিক্ষক সাবেক স্বামীকে বয়ফ্রেন্ডের মাধ্যমে জিম্মি করে ৪ লাখ টাকা দাবি, মুন্সীগঞ্জের তরুণীসহ গ্রেপ্তার ৫ রাজাপুরে যুবককে কুপিয়ে জখম ! টাকা ছিনতাই ফুলপুরে গরীব অসহায় মানুষের মধ্যে ডেউটিন, হুইল চেয়ার ও নগদ অর্থ বিতরণ  কাউখালীতে মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের ৩ মাসের কারাদণ্ড ফুলপুর পাগলায় মাদক প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা জাপান সরকারের এমইএক্সটি বৃত্তি পেলেন কাউখালীর শিক্ষক দম্পতি কন্যা দেবলীনা সাহা ঐশী পিরোজপুরে মাদকবিরোধী র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাউখালীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত বিএনপি সরকার ডিজিটাল নিরাপত্তা আইনদিয়ে সাংবাদিকদের নির্যাতন কিংবা নিয়ন্ত্রণ করবে না….ড. জিয়া হায়দার

কাউখালী উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ২০৬ বার পড়া হয়েছে

মাহবুবা নাজমিন কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুরের কাউখালী উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ মার্চ) সকালে উপজেলার পুরাতন হাসপাতাল মাঠে উপজেলা বিএনপির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক এস এম আহসান কবির-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশবিষয়ক সহ-সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু। এসময় তিনি বলেন দুর্নীতিতে বিশ্বের প্রথম হয়েছে ফ্যাসিস্ট হাসিনা এবং ইতিহাসে স্বৈরাচারী দানবে শেখ হাসিনাই প্রথম।দুর্নীতিবাজ স্বৈরাচারী ফ্যাসিবাদী শেখ হাসিনা ছাত্র-জনতার আন্দোলনের মুখে ১৭ বছরে দেশকে পঙ্গু করে ভারতে পালিয়ে যায়। সরকার পতনের মধ্য দিয়ে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে শহীদ জিয়ার আদর্শের সৈনিকদের মাঠে কাজ করতে হবে। এই লক্ষ্যে তারেক রহমান ৩১দফা ঘোষণা করেছেন। এই ৩১দফা জনসাধারণের দ্বারে দ্বারে পৌঁছে দিতে হবে।তিনি আরো বলেন, তৃণমূলের মতামতের ভিত্তিতে আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনায় ওয়ার্ড থেকে শুরু করে পর্যায়ক্রমে কেন্দ্রীয় পর্যন্ত কমিটি গঠন করা হবে এবং দুর্দিনে দলের জন্য যারা ত্যাগ স্বীকার করেছেন তাদেরকে মূল্যায়িত করা হবে।উপজেলা বিএনপির সদস্য সচিব এইচ এম দ্বীন মোহাম্মদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, জেলা বিএনপির সদস্য শেখ হাসানুল কবির লীন।বর্ধিত সভায় উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।অনুষ্ঠান শেষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা, ২৪ এর গণঅভ্যুত্থানের সকল শহীদদের মাগফেরাত কামনাসহ দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓