1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফুলপুরে ধর্ষন, ও নারী নির্যাতন এর প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১৯৬ বার পড়া হয়েছে

কামরুল ইসলাম খান ফুলপুর প্রতিনিধিঃ

ফুলপুরে ধর্ষণ ও নারী নির্যাতনের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী ছাত্রজনতা। মঙ্গলবার (১১ মার্চ) দুপুর ১২ টায় ফুলপুর বাসটেন্ড আঞ্জুমান সুপার মার্কেটের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বক্তারা বলেন ধর্ষনকারীদের দ্রুত বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।তারা বলেন বিচারহীনতার সংস্কৃতি ধর্ষনের মত জঘন্যতম অপরাধকে উৎসাহিত করছে তাই ৯০ দিন নয় ১৫ দিনের মধ্য ধর্ষনের বিচার করতে হবে।এবং ধর্ষকের এমন কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে যাতে কেউ ধর্ষনের মত অপরাধ সংগঠিত করার দুঃসাহস না করে।মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা মিছিলটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় বিক্ষোভকারীরা নানা প্রতিবাদী স্লোগান দেয়, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল—“তুমি কে? আমি কে?—আসিয়া! আসিয়া!একটা করে ধর্ষক ধর, সকাল-বিকাল নাশতা কর। রশি লাগলে রশি নে ধরষকে ফাসি দে এই স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। মানববন্ধন ও বিক্ষোভ শেষে বিক্ষোভকারীরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানায় এবং উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓