1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে নানা আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন কাউখালীতে ২টি গাঁজা গাছসহ যুবক আটক ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান

মুন্সিগঞ্জ নব নির্বাচিত সভাপতি সাথে সিরাজদিখান পল্লী বিদ্যুৎ সমিতির মতবিনিময়

  • প্রকাশিত: সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জ জেলা পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ডের নব নির্বাচিত সভাপতি হামিদুল ইসলাম লিংকনের সাথে মতবিনিময় করেছে সিরাজদিখান উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা। সোমবার বেলা ১১টায় সিরাজদিখান পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সিরাজদিখান পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম নূর আমিন ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ডের সভাপতি হামিদুল ইসলাম লিংকন।মতবিনিময়কালে সভাপতি হামিদুল ইসলাম লিংকন মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির উন্নয়ন, সেবা বৃদ্ধির পরিকল্পনা, সদস্যদের কল্যাণ এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করেন। সভায় সদস্যদের মতামত গ্রহণ এবং সমিতির কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করা হয়। এতে পল্লী বিদ্যুৎ সমিতির সেবা কার্যক্রমের মানোন্নয়ন এবং সদস্যদের সন্তুষ্টি বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়।এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কোষাধ্যক্ষ নাছির উদ্দীন, সিরাজদিখান উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম সাইদুল মুরসালিন, জুনিয়র ইঞ্জিনিয়ার সামিয়া জাহান রক্তি, এনফোর্সমেন্ট কোর্ডিনেটর কামরুজ্জামান, বিলিং সুপারভাইজার সাহিদা আক্তারসহ কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓