1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান ফুলপুরে জমির বিরোধে বৃদ্ধ হত্যা প্রধান আসামি গ্রেফতার যেভাবে ধরা পড়লেন জিয়াউর রহমান হত্যার দণ্ডপ্রাপ্ত আসামি মোজাফফর

কাউখালীতে দু’দিনব্যাপী স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালীতে উপজেলা স্কাউটস এর ব্যবস্হাপনায় দু’দিনব্যাপী স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) সকালে কাউখালী সত্যেন্দ্রনাথ বন্দোপাধ্যায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালযে ৩৫৬তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লা।এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মনিবুর রহমান, পিরোজপুর জেলা স্কাউটস কমিশনার ইকবাল রেজা মাসুম, কাউখালী উপজেলা স্কাউটস কমিশনার সুব্রত রায়, কোর্স লিডার বরিশাল জেলা কাব স্কাউট লিডার মো: সাইদুর রহমান খান, এএলটি প্রশিক্ষক এস এম জাকির হোসেন, কাজী ফাহিমা আক্তার, উডব্যাজার সিকদার নজরুজ্জামান ও উপজেলা স্কাউট লীডার বাবুল কৃষ্ণ ঘোষ।এর আগে গত ১৭ মার্চ এক‌ই ভ্যেনুতে ৩৫৫তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল হান্নান। এসময় উপস্থিত ছিলেন সত্যেন্দ্রনাথ বন্দোপাধ্যায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, উপজেলা স্কাউটস কমিশনার সুব্রত রায়, উপজেলা স্কাউটস সম্পাদক মোঃ সামছুর রহমান, উপজেলা কাব লীডার মোঃ নজরুজ্জামান সিকদার ও উপজেলা স্কাউট লীডার বাবুল কৃষ্ণ ঘোষ প্রমুখ। এ কোর্সের কোর্স লিডার বাংলাদেশ স্কাউটস, বরিশাল অঞ্চলের আঞ্চলিক এডহক কমিটি সদস্য দেবাশীষ হালদার এলটি, প্রশিক্ষক ভান্ডারিয়া উপজেলা সম্পাদক উডব্যাজার মো: শফিকুল ইসলাম আজাদ, উডব্যাজার মো: শফিকুল ইসলাম ও উডব্যাজার ফাহিমা। দুই দিনব্যাপী ওরিয়েন্টেশন কোর্সে উপজেলার প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার সর্বমোট একশ’জন শিক্ষক কর্মশালায় অংশগ্রহণ করেন।কর্মশালা শেষে শিক্ষকদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓