1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে নানা আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন কাউখালীতে ২টি গাঁজা গাছসহ যুবক আটক ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান

গজারিয়া ছয় বছরের শিশুকে যৌন নিপীড়ন, কাঠমিস্ত্রি আটক

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা ছয় বছরের এক শিশুকে যৌন নিপীড়ন অভিযোগে মো. ইয়াসিন (৪৫) নামের এক কাঠমিস্ত্রিকে আটক করেছে পুলিশ।আটককৃত ইয়াসিন উপজেলার বাউশিয়া ইউনিয়নের পোড়াচক বাউশিয়া পূর্ব নয়াকান্দি গ্রামের দেলোয়ার হোসেন কুট্টির ছেলে বলে জানা গেছে বিষয়টি নিশ্চিত করেছেন গজারিয়া গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আনোয়ার আলম আজাদ। এর আগে সোমবার রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে খবর নিয়ে জানা যায়, ওই শিশুটি বাড়ির পাশে একটি দোকানে কেক কেনার জন্য যায়। এ সময় ওই দোকানে বসে ছিলো ইয়াসিন। কেক কিনে বাড়ি ফেরার পথে নির্জন জায়গায় শিশুটিকে জাপটে ধরে শ্লীলতাহানির চেষ্টা করে সে। এসময় শিশুটির আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ইয়াসিন কৌশলে পালিয়ে যায়।এদিকে ঘটনাটি জানা জানি হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। অভিযুক্ত ইয়াসিনের শাস্তির দাবিতে রাস্তায় নেমে আসে মানুষ। এলাকাবাসী একজোট হয়ে ইয়াসিনের বাড়ি ঘরে হামলার চালাতে পারে এমন খবরে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। রাত সাড়ে এগারোটার দিকে অভিযুক্ত ইয়াসিনকে আটক করে থানায় নিয়ে আসা হয়।গজারিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার আলম আজাদ জানান, ‘এ ঘটনায় অভিযুক্ত ইয়াসিনকে রাত সাড়ে এগারোটার দিকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। বর্তমানে পরিস্থিতি শান্ত’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓