1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মঠবাড়িয়ায় সুবিধাবঞ্চিত শিশু শিক্ষার্থীদের মাঝে হাতেখড়ি ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ

  • প্রকাশিত: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ১৯৩ বার পড়া হয়েছে

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড়মাছুয়া বলেশ্বর নদীর পাড়ের স্কুল পড়ুয়া সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে প্রতিবছরের ন্যায় এবারও হাতেখড়ি ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।শুক্রবার (২১ মার্চ ) উপজেলার কাটাখাল ও জানখালী এলাকার জেলে পল্লীর ১০০ শিশু শিক্ষার্থীর মাঝে ঈদ উপহার হিসেবে সেমাই, চিনি, দুধ, লুডস , ট্যাং,বাদাম, কিসমিস,মুড়ি চিড়া বিতরণ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক হাতেখড়ি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি এ আর মামুন খান, সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক রুবেল মিয়া নাহিদ, মঠবাড়িয়া শাখার সভাপতি সুমন মিস্ত্রি সজিব, সাধারণ সম্পাদক আবিদ হাসান, সদস্য শেখর হালদার, ইমদাত হোসেন রাব্বি, হামিদা আক্তার প্রমুখ। উপহার বক্স পাওয়া উত্তর খেজুরবারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রীর তাসকিয়া আক্তার বলে, এক বক্স ঈদের উপহার পেয়ে অনেক খুশি হয়েছি। আমার বাবা-মা গরীব, ঈদের বাজার করতে কষ্ট হয়। এটা আমাদের অনেক উপকার হয়েছে। পঞ্চম শ্রেণির ছাত্র সাইফুল ইসলাম বলেন, রঙিন বক্সে ঈদ উপহার পেয়ে ভালো লাগছে। বক্সগুলো দেখতে অনেক সুন্দর। সেমাই, চিনি, দুধ দিয়েছে। আমি মা-বাবাকে নিয়ে ঈদ পালন করতে পারবো ভেবে আনন্দ লাগছে।হাতেখড়ি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি বিশিষ্ট সমাজসেবক এ আর মামুন খান বলেন, এ বছর হাতেখড়ি ফাউন্ডেশন এর মহৎ কাজে উপস্থিত থাকতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আলোকিত মানুষের এমন মহৎ উদ্যোগ অব্যাহত থাকুক। সংগঠনের সংশ্লিষ্টদের জন্য তিনি শুভ কামনা রইল। সব সময় এই অবহেলিত জনগোষ্ঠীর জন্য কাজ করে যাব। সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক রুবেল মিয়া নাহিদ বলেন, সমাজের এ অবহেলিত সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করার সুযোগ ও তাদের মুখে ঈদের আনন্দে হাসি দেখতে পাওয়াটা আমার কাছে মানসিক প্রশান্তির।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓