1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন সাংসদ কামরুজ্জামান রতন নিজের বাল্যবিবাহ বন্ধ করা ছাত্রীকে জেলা প্রশাসনের ‘কন্যা সাহসিকা’ স্মারক প্রদান ঝালকাঠি পৌরসভায় ৫ একর জমিতে নির্মিত হচ্ছে আধুনিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট যতদিন বেঁচে থাকবো দলের নেতাকর্মীদের পাশে থাকবো — জিবা আমিনা আল গাজী ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত   নাজিরপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টা, সংঘর্ষে নিহত-১ মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড কাল পৈতৃক নিবাস বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাউখালীতে মারকাজুল কুরআন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

ফুলপুর সড়কে শৃঙ্খলা ফেরাতে তৎপর হলেন ইউএনও এসিল্যান্ড ওসি; ‘টিম ফুলপুর’-এর উদ্বোধন

  • প্রকাশিত: সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

মোঃ কামরুল ইসলাম খান ফুলপুর প্রতিনিধি :

ময়মনসিংহের ফুলপুরে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সড়কে শৃঙ্খলা ফেরাতে তৎপর হলেন ইউএনও, এসিল্যান্ড ও ওসি। তারা আজ সোমবার (২৪ মার্চ) বিকালে বাসস্ট্যান্ড এলাকায় গোল চত্বরে অভিযান পরিচালনা করেন। সবাইকে সতর্ক করে বলেন, আপনারা যারা সিএনজি, অটোরিকশা চালান তারা যেখানে সেখানে এগুলো রাখবেন না। রেখে জন চলাচলে বিঘ্ন ঘটাবেন না। পথচারীদের নিরাপদে চলাচল করতে সহযোগিতা করবেন। ইতোমধ্যে আমাদের ওসি সাহেব একদল তরুণ স্বেচ্ছাসেবকদের ট্রাফিক বিভাগের দায়িত্ব পালনের ব্যাপারে ট্রেনিং করিয়েছেন। তাদের নির্দেশনা মেনে চলবেন। তা নাহলে এসিল্যান্ডকে নিয়ে আমরা যে কোন সময় মোবাইল কোর্ট পরিচালনা করবো। প্রয়োজনে জরিমানা করা হবে। এরপর তিনি ফিতা কেটে ‘টিম ফুলপুর’ নামে একটি স্বেচ্ছাসেবক টিমের উদ্বোধন করেন। তিনি বলেন, যেহেতু আমাদের জনবলে ঘাটতি রয়েছে তাই এ টিম আমাদের সরকারি বিভিন্ন কাজে সহযোগিতা কাজ করবে।এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া ইসলাম সীমা ছাড়াও সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) মেহেদী হাসান ফারুক, ওসি আব্দুল হাদি ও স্বেচ্ছাসেবকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓