1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল

রাঙ্গাবালীতে স্বাধীনতা দিবস উদযাপন

  • প্রকাশিত: বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে

ফিরোজ ফরাজী রাঙাবালী (পটুয়াখালী) প্রতিনিধি ঃ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (২৬ মার্চ) সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্ত্বরে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, রাঙ্গাবালী থানা পুলিশ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গসংগঠনসহ অন্যান্য রাজনৈতিক দল, সরকারি-বেসরকারি সংস্থা, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।পুষ্পস্তবক অর্পণের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হাসানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার রুহুল আমিন,  রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমারৎ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হাওলাদার, উপজেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা মোহাম্মদ কবির হুসাইন,গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান টিটু প্রমুখ।সভায় বক্তারা মহান স্বাধীনতা সংগ্রামের ইতিহাস এবং মুক্তিযোদ্ধাদের অবদান বিষয়ে আলোকপাত করেন।পরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার মাধ্যমে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। এরআগে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓