1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল

পিরোজপুরে জাতীয় সাংবাদিক সংস্থা‘র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ১৯৪ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:

জাতীয় সাংবাদিক সংস্থা পিরোজপুর জেলা শাখার আয়োজনে ইফতার ও  দোয় মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ মার্চ) বিকালে জেলা শহরের সিআইপাড়া সড়কে সদর সার্কেল অফিস সংলগ্ন সংস্থা‘র অস্থায়ী জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংস্থা‘র প্রতিষ্ঠাতা এবং গুনী সাংবাদিক, লেখক ও গবেষক মরহুম আলতাফ হোসেন এবং সংস্থার জেলার সদস্য মরহুম শেখ জাকির আহম্মেদ, মরহুম দেলোয়ার হোসেন ও মরহুম শফিকুল আলম এর রুহের মাগফিরাত কামনা এবং জ্যেষ্ট সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজ এর রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সংস্থা‘র জেলা শাখার সভাপতি হাসান মামুনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শেখ আবু মোহাম্মদ জুবায়ের (জনি) সঞ্চালনায় বক্তব্য রাখেন দৈনিক যুগান্তর ও বিটিভি জেলা প্রতিনিধি এস এম পারভেজ, অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনতা ব্যাংকে সিনিয়র অফিসার রাসেদুল ইসলাম, সমাজসেবক ও সাংবাদিক তারিক রানা চৌধুরী, পিরোজপুর প্রেসক্লাব সহসভাপতি ও জার্নালিজম ফর সুন্দরবন কমিটির সদস্য সচিব মো. খেলাফত হোসেন খসর, ট্রাফিক ইন্সপেক্টর মো. মনিরুজ্জামান, কাউখালী প্রেসক্লাবের সভাপতি এনামুল হক সহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এসময় সাংবাদিক সংগঠনের জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓