1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল

পিরোজপুরে বিস্ফোরক মামলায় মাদ্রাসার অধ্যক্ষ গ্রেফতার

  • প্রকাশিত: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ১৯৬ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের কুমারখালি মাহমুদিয়া নেছারিয়া আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল আলিমকে (৫২) বিস্ফোরক মামলায় গ্রেফতার করেছে পুলিশ।শনিবার (৫ এপ্রিল)গভীর রাতে পিরোজপুর শহরের পশ্চিম শিকারপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে সদর থানা পুলিশ। রবিবার বিকেলে আদালতে মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। আব্দুল আলিম পিরোজপুর সদর উপজেলার ২ নং কদমতলা ইউনিয়নের সাতবেকুটিয়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।থানা ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৫ মার্চ মাদ্রাসা শিক্ষক আব্দুল আলিমের বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করে পিরোজপুর পৌরসভাধীন উত্তর শিকারপুর এলাকার সাখাওয়াত হোসেনের ছেলে সিরাজুল ইসলাম। মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা গাজী রুহুল আমিন জানান, আব্দুল আলিম জুনিয়র শিক্ষক হয়েও বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে ক্ষমতার দাপটে অবৈধভাবে সহকারি অধ্যাপক হয়েছেন। বায়তুল আইতাম শিশু সদনে ইয়াতিম না রেখেও ক্যাপিটেশন গ্রান্ডের অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পিরোজপুর সদর থানার ওসি আব্দুস সোবহান বলেন, আব্দুল আলিমের বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় শনিবার রাতে পিরোজপুর শহরের পশ্চিম শিকারপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓