1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের তিন ব্যবসায়ীকে অর্থদণ্ড নাজিরপুরে মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু এমপি পরিদর্শনের পর গজারিয়ায় খালের ওপর নির্মিত অবৈধ বাঁধ অপসারণ করল কোম্পানি গজারিয়ায় পূর্ব শক্রতার জেরে স্বামী স্ত্রীকে পিটিয়ে আহত,বাড়িঘর ভাংচুর,লুট রাতে টর্চ জ্বালিয়ে উদ্বোধন এমপির,দিনের আলোয় পরিদর্শন ইউএনও’র কাউখালীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় ভ্রাম্যমান আদালতের জরিমানা কাউখালীতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আফ্রিকান মাগুর মাছ জব্দ, দেওয়া হলো এতিমখানায় পবিপ্রবিতে ভিসিবিরোধী অপতৎপরতা শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের প্রতিরোধের মুখে পন্ড নাজিরপুরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন

ঝালকাঠিতে কেন্দ্রীয় বিএনপি নেতার উপস্থিতিতে যুবদল নেতাকে মারধর

  • প্রকাশিত: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালের উপস্থিতিতে ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদককে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে।রবিবার (১৩ এপ্রিল) সকালে ঝালকাঠি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে রাজাপুর উপজেলা বিএনপির দলীয় পদ স্থগীত হওয়া সাধারণ সম্পাদক নাসিম আকন ও তার সহযোগীদের বিরুদ্ধে মারধরের এ অভিযোগ করেন মঠবাড়ি ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক হালিম গাজী।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হালিম গাজী জানান, গত ১১ এপ্রিল উপজেলার মঠবড়ি মাহামুদিয়া মাদ্রাসা মাঠে ইউনিয়ন যুবদলের মতবিনিময় সভায় বক্তব্য দেয়ার সময় মাইক্রফোন কেড়ে নিয়ে তাকে লাঞ্ছিত করে মঞ্চ থেকে নামিয়ে দেয়া হয়। এরপর তাকে মাদ্রাসার একটি কক্ষে দীর্ঘক্ষন আটকে রেখে মারধর ও প্রাণনাশের হুমকি দেয় উপজেলা বিএনপির দলীয় পদ স্থগীত হওয়া সাধারণ সম্পাদক নাসিম আকন ও তার সহযোগীরা। ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল। তিনি যুবদল নেতাকে মারধর ও হুমকির বিষয়ে অবগত ছিলেন। মাদ্রসা কক্ষে নিয়ে মারধরের ঘটনা তাৎক্ষনিক কেন্দ্রীয় বিএনপি নেতা রফিকুল ইসলাম জামালের জানানো হয়। কিন্তু তিনি এ ঘটনায় কোনো পদক্ষে নেয়ার পরিবর্তে নাসিম আকনের পক্ষে অবস্থান নেন এবং ধমক দিয়ে বলেন, রাজাপুরে রাজনীতি করতে হলে নাসমি আকনের কথা মতো চলতে হবে। অন্যথায় কাউকেই রাজনীতি করতে দেয়া হবেনা। সংবাদ সম্মেলন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর ও বিভাগীয় সাংগঠনিক টিম এবং জেলা বিএনপি নেতৃবৃন্দের কাছে এ ঘটনার বিচার দাবি করেছেন যুবদল নেতা হালিম গাজী। এ ব্যাপারে রাজাপুর উপজেলা বিএনপির দলীয় পদ স্থগীত হওয়া সাধারণ সম্পাদক নাসিম আকন জানান, তিনি এধরনের কোনো ঘটনার সাথে জড়িত নন। তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এমন অভিযোগ উথ্থাপন করা হয়েছে৷

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓