1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে নানা আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন কাউখালীতে ২টি গাঁজা গাছসহ যুবক আটক ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান

রাজাপুরে মাদ্রাসাছাত্রীর লাশ উদ্ধার, ময়নাতদন্ত ছাড়াই দাফন

  • প্রকাশিত: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুর উপজেলায় ফাতিমা আক্তার (১৩) নামের এক মাদ্রাসাছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৩ এপ্রিল) সকাল ১০ টার দিকে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শুক্তাগড় গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ফাতিমা ওই গ্রামের মো. হান্নান হাওলাদারের মেয়ে। সে স্থানীয় একটি মাদ্রাসার হেফজ বিভাগে পড়াশোনা করত। স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যরা জানান, ঘটনার সময় ফাতিমার মা ও বড় বোন বাড়িতে ছিলেন না। এই সুযোগে সে নিজ কক্ষে মাছ ধরার জালের দড়ি দিয়ে গলায় ফাঁস দেয় বলে তাদের ধারণা। পরে টের পেয়ে পরিবার ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে অচেতন অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাজাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। তবে পরিবারের অনুরোধে ও স্থানীয়দের মতামতের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। মেয়েটি হাফেজি পড়াশোনার করতো এবং ধর্মীয় অনুশাসন কঠোরভাবে মেনে চলত—এ কারণে তারা দাফনেই আগ্রহী ছিলেন। তিনি আরও জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓