1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পিরোজপুরে নানা আয়োজনে বাংলা বর্ষবরণ পালিত

  • প্রকাশিত: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে বাঙ্গালীর প্রাণের উৎসব পহেলা বৈশাখ। সোমবার পহেলা বৈশাখ সকাল সাড়ে ৮টায় সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে ১৪৩২ বঙ্গাব্দ বরণে আনন্দ শোভাযাত্রা বের হয়। বাঙালি সংস্কৃতির বিভিন্ন অনুসঙ্গ নিয়ে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এসে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেয়।পিরোজপুরের জেলা প্রসাশক মোহাম্মদ আশরাফুল আলম খান শোভাযাত্রার উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার খাঁন মোহাম্মদ আবু নাসের, কলেজ সমূহের অধ্যক্ষ-শিক্ষক ছাত্র-ছাত্রী, জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। অনুষ্ঠান শেষে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে ৭ দিনের বৈশাখী মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। ৭ দিনব্যাপী বৈশাখী মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। মেলায় নাগরদোলা, টয়ট্রেন,বিভিন্ন রাইডসসহ শতাধিক স্টল রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓