1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় স্কুল ছাত্রীকে গরম খুনতির ছ্যাঁকা দেয়ার অভিযোগ সৎ মায়ের বিরুদ্ধে সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার নেছারাবাদে জমি দখল ও হয়রানির অভিযোগ, প্রতিকার চেয়ে বিধবার আকুতি কাউখালীতে পুলিশের মাদক ও সন্ত্রাস বিরোধী মহড়া পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে পিরোজপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত কাউখালীর সন্ধ্যা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার কাজের ভার্চুয়ালি উদ্বোধন করেন, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী নেছারাবাদে সপ্তম শ্রেণীতে পড়ুয়া ছাত্রী অন্তঃসত্ত্বা; বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ গজারিয়া ৫ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে যুবককে আটক

গলাচিপায় বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

  • প্রকাশিত: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ২২৭ বার পড়া হয়েছে

আল মামুন,গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি : 

পটুয়াখালীর গলাচিপায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইউনুচ বিশ্বাস নামে এক বৃদ্ধ মারা গেছেন। সোমবার (১৪ এপ্রিল) উপজেলার চিকনিকান্দি ইউনিয়নে এঘটনা ঘটে।মৃত ইউনুচ বিশ্বাস উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক।পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিজস্ব স্বমিলের হাউজে মটার দিয়ে নদী থেকে পানি উঠানোর সময় মটার বিদ্যুতায়িত হয়। এসময় ইউনুচ বিশ্বাস মটার স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। আহত অবস্থায় গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ইউনুচ বিশ্বাসকে মৃত বলে ঘোষণা করেন। গলাচিপা থানার অফিসার ইনচার্জ আশাদুর রহমান বলেন, ইউনুচ বিশ্বাস নামে এক ব্যক্তি নিজস্ব সমিলের হাউজে মটার দিয়ে নদী থেকে পানি উঠানোর সময় মটার বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন বলে জানা গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓