1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কাউখালীতে বাল্যবিবাহের অপরাধে বরের পিতার কারাদণ্ড

  • প্রকাশিত: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ১৮৬ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালীতে বাল্যবিবাহের অপরাধে বরের পিতা মিলন ডাকুয়া (৫২) কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১৮ এপ্রিল) রাতে ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা এই সাজা প্রদান করেন। দন্ডপ্রাপ্ত মিলন ডাকুয়া উপজেলার বিপ্রা বাশুরী গ্রামের ক্ষীতিশ ডাকুয়ার ছেলে।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে কাউখালী উপজেলার বিপ্রা বাশুরী গ্রামের মিলন ডাকুয়ার বাড়িতে তার ছেলে সুব্রত ডাকুয়া (১৯) এর সঙ্গে ভান্ডারিয়া উপজেলার তারাবুনিয়া গ্রামের নবম শ্রেণিতে পড়ুয়া (১৪) এক কন্যার বিয়ের প্রস্তুতি চলছিল। এমন খবর পেয়ে ইউএনও পুলিশ নিয়ে বরের বাড়িতে যান এবং বিয়ে বন্ধ করে দেন। এ সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বর – কনে পালিয়ে যান। পরে বাল্যবিয়ের আয়োজন করায় বরের পিতাকে ভ্রাম্যমাণ আদালত ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট স্বজল মোল্লা বলেন, উপজেলার বিপ্রা বাশুরী গ্রামে বরের বাড়িতে ভান্ডারিয়া উপজেলার এক স্কুল পড়ুয়া ১৪ বছর বয়সী কনের সঙ্গে বিয়ের প্রস্তুতি চলছিল।এমন খবর পেয়ে বরের বাড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় বর – কনে পলিয়ে যায়। পরে বরের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা পেয়ে বাল্যবিবাহের আয়োজন করায় বরের পিতাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এ বিষয়ে কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোলায়মান বলেন, কারাদণ্ডপ্রাপ্ত মিলন ডাকুয়াকে শনিবার সকালে পিরোজপুর কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓