1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন সাংসদ কামরুজ্জামান রতন নিজের বাল্যবিবাহ বন্ধ করা ছাত্রীকে জেলা প্রশাসনের ‘কন্যা সাহসিকা’ স্মারক প্রদান ঝালকাঠি পৌরসভায় ৫ একর জমিতে নির্মিত হচ্ছে আধুনিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট যতদিন বেঁচে থাকবো দলের নেতাকর্মীদের পাশে থাকবো — জিবা আমিনা আল গাজী ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত   নাজিরপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টা, সংঘর্ষে নিহত-১ মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড কাল পৈতৃক নিবাস বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাউখালীতে মারকাজুল কুরআন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

ফুলপুরে এ কে এম ফজলুল হক দুদু মিয়া অটিজম বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির মিটিং অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে

মোঃকামরুল ইসলাম খান ফুলপুর প্রতিনিধি:

ময়মনসিংহের ফুলপুরে এ কে এম ফজলুল হক দুদু মিয়া অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির মিটিং অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) সকাল ১১টায় বিদ্যালয়ের অফিস কক্ষে ওই মিটিং অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এ কে এম শহিদুল হক। মিটিংয়ে বক্তব্য রাখেন, ফুলপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ম্যানেজিং কমিটির সদস্য ইউনুছ আলী, সাংবাদিক এ এইচ নুরুল আমিন, এ কে এম সাদেকুল হক (সাদেক), মাওলানা আজহারুল ইসলাম দুলাল, এ কে এম মফিদুল হক, মোঃআমিনুল ইসলাম,সাংবাদিক মোঃআব্দুল মান্নান প্রমুখ। সভায় বিদ্যালয়টিকে এগিয়ে নিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়। এসময় প্রধান শিক্ষক দীর্ঘদিন ধরে অনুপস্থিত থাকায় আশিকুল হক মানিককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব দিয়ে বিদ্যালয়টিকে সুষ্ঠুভাবে চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়। পরে আশিক সকলের সার্বিক সহযোগিতা কামনা করলে উপস্থিত সবাই তাকে সহযোগিতার আশ্বাস দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓