1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গজারিয়া বিশিষ্ট পরিবহন ব্যবসায়ী মো:হাবিবুর রহমান এর কুলখানি অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ৫২৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলা বালুয়াকান্দি ইউনিয়ন এর তেতৈতলা গ্রামে নিজ বাড়িতে বিশিষ্ট পরিবহন ব্যবসায়ী মো:হাবিবুর রহমান এর কুলখানি অনুষ্ঠিত হয়েছে।মরহুমের পরিবারের আয়োজনে এ কুলখানিতে নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন।এ সময় তার পবিত্র আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় এতে অংশ নেন গজারিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও বালুয়াকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন ভূইয়া, মুন্সিগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোজাম্মেল হক মুন্না,বি,এন,পি নেতা রনি মাষ্টার,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মিজানুর রহমান দেওয়ান,বিশিষ্ট সমাজ সেবক মো:শামছুল হক বেপারী,মহসিন মিয়া,মনির হোসেন,বালুয়াকান্দি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মাসুম ঢালীসহ বালুয়াকান্দি তেতৈতলা, রায়পাড়ার নানা শ্রেনীর পেশার লোকজন।তিনি ছিলেন বিরল ব্যক্তিত্ব এবং দলমত নির্বিশেষে সকলের কাছেই অত্যন্ত প্রিয় একজন মানুষ। তার মতো লোক জীবনে হাতেগোনা কয়েকজন পাওয়া যায়।জানা যায়,বিশিষ্ট পরিবহন ব্যবসায়ী ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বালুয়াকান্দীস্থ হোটেল নাইট মুন এর মালিক,তেতৈতলা নিবাসী, ঈদগাহ মহল্লা জামে মসজিদ কমিটির সভাপতি,স্বজ্জন ও সামাজিক মানুষ(ছোট রায়পাড়ায় জন্ম গ্রহণকারী)আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান গত ২৬ ফেব্রুয়ারিতে ইন্তেকাল করেন।মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় পরিবারের পক্ষ থেকে কুলখানির আয়োজন করে চার হাজার মানুষকে পেট ভরে খাওয়ার আয়োজন করে তাঁরা।এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে মরহুমের ছেলে হারুন অর রশিদ(জামান)বলেন,বাবা সামাজিক মানুষ ছিলেন,সর্বস্তরের মানুষের সাথে ছিল সখ্যতা তাই মসজিদ,মাদ্রাসা,ঈদগাঁ,গোরস্তান এর পাশাপাশি আত্নীয় স্বজন ও এলাকাবাসীকে খাওয়ানোর আয়োজন করলাম,সবার কাছে বাবার জন্য দোয়া চাই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓