1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত কাউখালীতে নানা আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন কাউখালীতে ২টি গাঁজা গাছসহ যুবক আটক ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ

কাউখালীতে ক্লাস ফাঁকি দিয়ে আড্ডা দেওয়ায় ৭ শিক্ষার্থীকে আটক

  • প্রকাশিত: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুরের কাউখালীতে স্কুল ও কলেজের ক্লাস ফাঁকি দিয়ে আড্ডা দেওয়ায় থানা পুলিশ ৭ শিক্ষার্থীকে আটক করেছেন। পরে মুচলেকার মাধ্যমে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার (২১ এপ্রিল ) সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, কাউখালী উপজেলা পরিষদ চত্বরের পুকুর পাড়ে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা ক্লাস ফাঁকি দিয়ে আড্ডা দিচ্ছে। এমন তথ্য পেয়ে থানা পুলিশের একটি টিম সেখানে অভিযান চালিয়ে ৭ শিক্ষার্থীকে আটক করে।পরে মুচলেকা দিয়ে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোলায়মান জানান, ক্লাস ফাঁকি দিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপজেলা পরিষদ চত্বরের পুকুর পাড়ে আড্ডা দিচ্ছে এমন খবরে পেয়ে সেখানে অভিযান চালিয়ে ৭ জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়।পরে মুচলেকা দিয়ে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓