1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাণ্ডারিয়ায় গাঁজা ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মতলব উত্তরে মুরগির খামারে ঝোপ থেকে ২ দেশীয় শর্টগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার গজারিয়ায় ধর্ষণে দুই মাসের অন্তঃসত্ত্বা কিশোরী, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালী মহল বিশেষ প্রণোদনা’ পাচ্ছেন গোলাম আযমের ছেলে আযমী পিরোজপুর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের শিরাবরণ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত মঠবাড়িয়ার আলোচিত বই কান্ডে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা কাউখালীতে গাঁজা গাছসহ যুবক আটক গলাচিপার জাতীয় পর্যায়ে বিজয়ী ৩ শিক্ষার্থী ও ২ শিক্ষককে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান এনবিআরের নতুন চেয়ারম্যান হলেন ঝালকাঠির আহসান হাবীব গজারিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তুপ থেকে নবজাতক উদ্ধার

গজারিয়া তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই দল ছাত্রদের মারামারি,আহত ৫

  • প্রকাশিত: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ২২৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই দল স্কুল ছাত্রদের মধ্যে মারামারির ঘটনায় আহত ৫জন, উদ্ধিগ্ন অভিভাবকবৃন্দ। গজারিয়া উপজেলার টেংগারচর ইউনিয়ন এর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভাটেরচর দেওয়ান আব্দুল মান্নান পাইলট উচ্চ বিদ্যালয়ের পাশে এই ঘটনা ঘটে।আহত’রা হলেন মেরাজুল ইসলাম তাহিন (১৬), জোবায়ের(১৫),আব্দুল্লাহ (১৬),ফাইজুল ইসলাম (১৮) ও সাইদ(১৬)।জানা যায়,দুই দল ছাত্রদের অধিকাংশই ভাটেরচর দেঃ আঃ মান্নান পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, গত বৃহস্পতি বার (১৭এপ্রিল) নবম শ্রেণীর শিক্ষার্থী তাহিন ক্লাস শেষে বেঞ্চে মাথা দিয়া ঘুমিয়ে পড়ে এ সময় আরেক শিক্ষার্থী সাইদ ডাকাডাকি করে।এ সময় তাহিন ডাকাডাকির কারন জিজ্ঞাসা করলে দু’জনের তর্ক বিতর্ক হয়।এরই ধারাবাহিকতায় আজ বিদ্যালয়ে থেকে বাড়িতে ফেরার পথে তাহিন ও তাঁর বন্ধুদের উপর লাঠি,লোহার রড দিয়ে হামলা চালায় সাইদ ও তাঁর লোকজন। এ বিষয়ে তাহিন এর মা জেসমিন বেগম বলেন, খবর পেয়ে আমি ও আমার স্বামী ঘটনাস্থলে গেলে দেখতে পাই স্কুল ছাত্রদের সাথে আনারপুরা গ্রামের ২০/২৫জন লোক,তাঁরা আমাদেরও এলোপাথারি আঘাত করে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসক ডা:আরশাদ কবির বলেন,চার জন শিক্ষার্থীদের নিয়ে আসা হয়েছিল,তাদের চিকিৎসা দিয়ে বাড়িতে  পাঠিয়ে দেওয়া হয়েছে।এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:শাহজাহান  শিক্ষক বলেন, আমি এস,এস,সি পরীক্ষার কেন্দ্রে ছিলাম,যেটুকু জেনেছি বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে যা ঘটেছিল তার সমাধান করে দিয়েছিলেন কিন্তু বিদ্যালয়ের বাহিরে অভিভাবক’রা অংশ গ্রহণ করে মারামারি করে যা অত্যন্ত দু:খজনক।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার আলম আজাদ বলেন,অভিযোগ পেয়েছি কিন্তু সবাই স্কুল পড়ুয়া শিক্ষার্থী তাই বিষয়টা বিদ্যালয় কর্তৃপক্ষের সাথে  আলোচনা সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓