1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল

গজারিয়া জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ এনে কোম্পানীর গেট তালাবদ্ধ করে মানব বন্ধন

  • প্রকাশিত: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা প্রসাধনী প্রতিষ্ঠান রিমার্ক কোম্পানি’র রিরুদ্ধে সাধারণ মানুষের জায়গা দখলের অভিযোগ এনে কোম্পানীর গেটে তালাবদ্ধ করে আমরণ অবস্থান ও মানববন্ধন করে ভুক্তভোগী পরিবার।গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়ন এর শান্তি নগর এলাকায় রিমার্ক কোম্পানীর গেটে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।এ সময় ভুক্তভোগী পরিবার কোম্পানীর কর্মচারীদের প্রবেশ করতে না দিয়ে গেট তালাবদ্ধ করে রাখে।ভুক্তভোগী পরিবারের সদস্য মৃত আদম আলীর স্ত্রী আমেনা বেগম জানান,বাবার বাড়ির জমি বিক্রি করে এনে,সেই টাকা দিয়ে অনেক কষ্ট করে কোম্পানীর পাশে তিন তলা বাড়ি করি,রিমার্ক এখানে আসার পর তিন বছরের জন্য তাঁরা এই বাড়ি ভাড়া নেয়,স্বামী মারা যাওয়ার পর ওয়ারিশ সূত্রে এই বাড়ি ও সম্পত্তির মালিক হই আমি,তিন ছেলে ও দুই মেয়ে।এর মধ্যে এক ছেলে মানসিক বিকার ও নেশাগ্রস্ত।কোম্পানীর লোকদেরও আমরা জানিয়েছি কিন্তু তাঁরা আমাদের কথা না শুনে সেই ছেলের কাছ থেকে জোরপূর্বক জমি লিখে নিয়ে এখন আমাদের বাড়ি ঘর দখল করে নিতে চাইছে,আমরা গরিব মানুষ,আমাদের আর যাওয়ার জায়গা নেই,বাধ্য হয়েই পরিবার নিয়ে অনশণ করছি।প্রতিষ্ঠা লগ্নের পর থেকেই কোম্পানীটির বিরুদ্ধে সাধারণ মানুষের জমি জোড়পূর্বক দখলের অভিযোগ রয়েছে এছাড়াও নিজেদের কর্মচারীদের কোম্পানীর আশেপাশে বাসা ভাড়া নেওয়া যাবে না, বৃষ্টির পানিতে নিকটস্থ বাড়িঘরে জলাবদ্ধতা সৃষ্টি হলেও প্রতিকারের কোন উদ্যোগ তাদের নেই।এ বিষয়ে সমস্ত অভিযোগ অস্বীকার করে রিমার্ক কোম্পানীর এক্সিকিউটিভ ডিরেক্টর ফোকরান উদ্দিন বলেন,আমরা কারো জায়গা দখল করি নাই,মৃত আদম আলীর ছেলে ওসমান গনি নিজে স্ব ইচ্ছায়,স্ব জ্ঞানে সম্পূর্ণ টাকা পেয়ে,সাব রেজিস্ট্রার এর সামনে দুই শতাংশ জমি লিখে দেন, আমরা দখল করতেও যাই নাই।সেই সাথে আমাদের কোম্পানীর আশেপাশে যারাই আছে প্রত্যেকের প্রতিই আমরা সর্বোচ্চ সামাজিক দ্বায়িত্ব পালন করেছি,করবো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓