1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পিরোজপুরে গণহত্যা দিবস ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা

  • প্রকাশিত: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরে গণহত্যা দিবস ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) সকলে জেলা তথ্য অফিসার আয়োজনে আফতাব উদ্দিন কলেজ মিলনায়তনে এ আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশিদ।আফতাব উদ্দিন কলেজের অধ্যক্ষ সহদেব চন্দ্র পাল এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সমাজসেবা কার্যালয় সহকারী পরিচালক ইব্রাহিম খলিল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কাউন্সিলর আ: ছালাম বাতেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, জেলা তথ্য অফিসের উপপরিচালক পরীক্ষিত চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন, জেলা তথ্য অফিসের সাইন অপারেটর মো: আবুল হোসেন।অনুষ্ঠানে বক্তারা বলেন, পাকিস্তানি শাসক গোষ্ঠী এদেশ কে মেধা শুন্য করতে চেয়েছিলো, তাই তারা ২৫ মার্চ কালো রাতে এদেশে বিশিষ্ট ব্যক্তিদের উপর গণহত্যা চালায়। ২৫শে মার্চ গণহত্যা আমাদের জাতির ইতিহাসের এক নির্মম অধ্যায়। এই ভয়াবহ হত্যাযজ্ঞের পরও বাঙালি জাতি দমে যায়নি। প্রথমে পাকিস্তানিরা ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজার বাগ পুলিশ লাইন, ইপিআর সদর দপ্তর ঢাকা ছাড়াও চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে পাকিস্তানি বাহিনী গণহত্যা চালায়। পরে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালে বাংলাদেশ বিশ্বের বুকে নতুন দেশ হিসেবে স্বীকৃতি লাভ করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓