1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের নতুন ৬ তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

  • প্রকাশিত: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ২২৭ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের নতুন ৬ তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর মূল ক্যাম্পাসেই উদ্বোধন করা হয়েছে।বুধবার (২৩ এপ্রিল) সকালে বিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন, জেলা প্রশাসক মোঃ আশরাফুল আলম খান।এসময় উপস্থিত ছিলেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জহিরুল ইসলাম, সহকারী প্রকৌশলী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ বাবর তালুকদার, সিনিয়র শিক্ষক বিবেকানন্দ মজুমদার, কাজী মনিরুল ইসলাম প্রমুখ।প্রসঙ্গত, শুরুতে এই নতুন একাডেমিক ভবনটি বিদ্যালয়ের মূল ক্যাম্পাসের বাইরে নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়। তবে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে এবং অভিভাবকদের সমর্থনে ভবনটি মূল ক্যাম্পাসেই রাখার দাবিতে একটি মানববন্ধন আয়োজন করা হয়। পরবর্তীতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয় ভবনটি মূল ক্যাম্পাসেই নির্মাণের জন্য। পরে দাবির যৌক্তিকতা যাচাই-বাছাই করে জেলা প্রশাসক মোঃ আশরাফুল আলম খান ভবনটি মূল ক্যাম্পাসে নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করেন এবং সেই অনুযায়ী ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। শিক্ষার্থী ও অভিভাবকরা জেলা প্রশাসকের এ উদ্যোগে অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন, সরকারি বালক উচ্চ বিদ্যালয় মসজিদের ইমাম তোফাজ্জল হোসেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓