1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাণ্ডারিয়ায় গাঁজা ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মতলব উত্তরে মুরগির খামারে ঝোপ থেকে ২ দেশীয় শর্টগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার গজারিয়ায় ধর্ষণে দুই মাসের অন্তঃসত্ত্বা কিশোরী, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালী মহল বিশেষ প্রণোদনা’ পাচ্ছেন গোলাম আযমের ছেলে আযমী পিরোজপুর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের শিরাবরণ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত মঠবাড়িয়ার আলোচিত বই কান্ডে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা কাউখালীতে গাঁজা গাছসহ যুবক আটক গলাচিপার জাতীয় পর্যায়ে বিজয়ী ৩ শিক্ষার্থী ও ২ শিক্ষককে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান এনবিআরের নতুন চেয়ারম্যান হলেন ঝালকাঠির আহসান হাবীব গজারিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তুপ থেকে নবজাতক উদ্ধার

বেকুটিয়া সেতু টোল প্লাজায় ৫ লক্ষাধিক টাকার চিংড়িপোনা ছিনতাই

  • প্রকাশিত: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুর বেকুটিয়া সেতু টোল প্লাজায় বাগেরহাট গামী চিংড়িপোনা পরিবহনকারী একটি মাইক্রোবাস (খুলনা মেট্রো -ছ-১১-০০৩৩) থামিয়ে অজ্ঞাত সন্ত্রাসীরা গাড়িতে থাকা চিংড়িপোনা ছিনতাই করে নিয়ে যায়।বুধবার (২৩ এপ্রিল) ভোর ৫ টার দিকে এ ঘটনা বলে জানান মাইক্রোবাস চালক চঞ্চল চাকলাদার।অভিযোগ সুত্রে জানাযায়, বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাকচিড়ার একটি হ্যাচারী থেকে বাগেরহাটের ব্যবসায়ীরা ১৮২ পলি গলদা চিংড়ি রেনু পোনা মাইক্রোবাসে করে বাগেরহাটের ফকিরহাটে নিয়ে যাচ্ছিল। বুধবার ভোর ৫টার দিকে পিরোজপুরের বেকুটিয়া সেতু টোলপ্লাজায় পৌছা মাত্র অজ্ঞাত ১০/১২ জন লোক মোটর সাইকেল নিয়ে গাড়ীর গতিরোধ করে চালককে জিম্মি করে পৌরসভার বড় খলিশাখালী স্কুলের সামনে নিয়ে যায়। এরপর চালককে ভয় ভিতি দেখিয়ে মাইক্রোবাসেতে থাকা ১৮২ পলি গলদারেনু পোনা যার বাজার মুল্য ৫ লক্ষ ৫০ হাজার টাকা এবং চালকের সাথে থাকা নগদ ৬ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় এবং অন্য একটি মাইক্রোবাসে উঠিয়ে দ্রুত পালিয়ে যায়। এ ব্যাপারে মাইক্রোবাস চালক বাগেরহাটের চঞ্চল চাকলাদার অজ্ঞাত ১০/১২ জনকে আসামী করে পিরোজপুর সদর থানা একটি অভিযোগ দায়ের করে। এ ব্যাপরে সদর থানার ওসি তদন্ত মো. তরিকুল ইসলাম জানান, আমরা এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓