1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ১০ মে ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন সাংসদ কামরুজ্জামান রতন নিজের বাল্যবিবাহ বন্ধ করা ছাত্রীকে জেলা প্রশাসনের ‘কন্যা সাহসিকা’ স্মারক প্রদান ঝালকাঠি পৌরসভায় ৫ একর জমিতে নির্মিত হচ্ছে আধুনিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট যতদিন বেঁচে থাকবো দলের নেতাকর্মীদের পাশে থাকবো — জিবা আমিনা আল গাজী ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত   নাজিরপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টা, সংঘর্ষে নিহত-১ মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড কাল পৈতৃক নিবাস বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাউখালীতে মারকাজুল কুরআন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে রাজাপুরে মানববন্ধন

  • প্রকাশিত: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি:  

মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও ৭১ টিভির মালিক মোস্তফা কামাল কর্তৃক আমার দেশ এর মজলুম সম্পাদক মাহমুদুর রহমান সহ পত্রিকাটির কয়েকজন সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে ঝালকাঠি রাজাপুরে মানববন্ধন করেছে আমার দেশ পাঠক মেলা রাজাপুর শাখা। শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে রাজাপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনেন অংশ নেন পত্রিকার পাঠক, স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। আমার দেশ পাঠকমেলার রাজাপুর সভাপতি আজিজুর রহমান এর সভাপতিত্বে ও আমার দেশ এর রাজাপুর উপজেলা প্রতিনিধি বুলবুল আহমেদ এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ঝালকাঠি সাংবাদিক ইউনিয়নের সাধারণ  সম্পাদক ও আমার দেশ এর ঝালকাঠি প্রতিনিধি শফিউল আজম টুটুল, বাংলাদেশ জামায়াত ইসলামি উপজেলা আমির মাওলানা কবির হোসেন, রাজাপুর প্রেসক্লাবের সভাপতি এনামুল হোসেন খান, সাবেক সভাপতি মনিরুজ্জামান খান, রিপোটার্স ইউনিটির সভাপতি মঈনুল হক লিপু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাবু রতন দেবনাথ ও জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক তাইমুল হায়দার সজীব সহ অনেকে।মানববন্ধনে বক্তারা বলেন, ফ্যাসিবাদের দোসর মেঘনা গ্রুপর চেয়ারম্যান মোস্তফা কামাল বিগত দিনে তার মালিকানাধীন ৭১ টিভির মাধ্যমে পতিত আওয়ামী সরকারের নির্লজ্জ দালালী করেছেন। এখন আমার দেশ পত্রিকায় তার দুর্নীতির খবর প্রকাশিত হওয়ায় এই দোসর আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা দেয়ার ধৃষ্টতা দেখিয়েছে। বক্তারা অবিলম্বে মোস্তফা কামালকে গ্রেফতার এবং পতিত আওয়ামী সরকারের প্রচারযন্ত্র ৭১ টিভি বন্ধ করে দেযার দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓