1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নেছারাবাদে দুই স্কুলের প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ৩১৬ বার পড়া হয়েছে

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের সেহাঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামন সেলিম এবং সেহাঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক লাল সরকারের অপসারনের দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে সেহাঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বিদ্যালয়ের ছাত্র- ছাত্রী, অভিভাবক ও এলাকাবাসীর ব্যানারে এ প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বক্তারা বলেন, বিদ্যালয় দুটির প্রধান শিক্ষকগন বিগত দিনে আওয়ামী লীগের নাম ভাঙ্গিয়ে নিজেদের একক সিদ্ধান্তে বিদ্যালয় দুটিকে দলীয়করণ, অনিয়ম, দূর্নীতি, ফ্যাসিস্ট সহ অব্যবস্থাপণার মাধ্যমে শিক্ষানুকূল পরিবেশ বিনষ্ট করে আসছে। তাই এদেরকে যত তাড়াতাড়ি সম্ভব আইনের আওতায় এনে শাস্তির দাবি সহ চাকরি থেকে অব্যাহতি দেওয়ার জোর দাবি জানান।এ সময়ে বক্তব্য রাখেন, সেহাঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুর রব পান্না, সেহাঙ্গল স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সাবেক সদস্য জহিরুল ইসলাম (মনির), সমুদয়কাটি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক শেখ ইব্রাহিম প্রমুখ। মানববন্ধনে স্কুলের অভিভাবকবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার জনগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓